1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কু‌ড়িগ্রা‌মে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা ঢাকায় গোপনে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা ঝুলিয়ে স্বামী উধাও কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জোরদার কুড়িগ্রামের ফুলবাড়ীতে টিসিবি পণ্য না পেয়ে খালি হাতে ফিরলেন আড়াই হাজার কার্ডধারী কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

বিশ্বকাপে উইকেটরক্ষক হিসেবে থাকছেন না মুশফিক

  • প্রকাশিত : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

ক্রীড়া প্রতিবেদক ::  বাংলাদেশ ক্রিকেটের মিস্টার ডিপেন্ডেবলখ্যাত মুশফিকুর রহিম দীর্ঘদিন ধরে তিন ফরমেটেই গ্লাবস হাতে উইকেটের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। কিন্তু নিউজিল্যান্ড সিরিজে মুশি জানিয়েছেন, টি-টোয়েন্টিতে গ্লাবস হাতে উইকেটের পিছনে তাকে আর দেখা যাবে না। তাই বিশ্বকাপে উইকেটরক্ষক হিসেবে নয় ব্যাটসম্যান মুশফিককেই দেখবে ক্রীড়াপ্রেমীরা।

শুক্রবার রাজধানীর একটি হোটেলে সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বলেন, ‘যে কোন একটা জিনিস যত কাছ থেকে দেখবেন সেটা আপনাকে অনেক পরিষ্কার ধারণা দেয় (উইকেটের পেছন থেকে পরিস্থিতি বুঝতে)। পাশাপাশি এখন যদি দলের চিন্তা বা কম্বিনেশন যদি অন্যরকম থাকে যেটা কিনা সদস্য হিসেবে অবশ্যই আমাকে মানিয়ে নিতে হবে, আমি চেষ্টা করি সবসময় টিম প্লেয়ার হিসেবে খেলার।’

মুশফিক আরও বলেন, ‘আর বারবারই বলি যে তারা (টিম ম্যানেজমেন্ট) যেভাবে আমাকে দেখতে চাইবে আমিও সেভাবে সেই ভূমিকায় মানিয়ে নিতে চাই। এখন যদি তারা ব্যাটিংয়ে আমার কাছ থেকে অনেক বেশি কিছু আশা করেন তো আমি সেটাই চেষ্টা করবো। যেন এখানে ফোকাস করে দলের উপকারে আসতে পারি। আর আমি মনে করি যে একজন ব্যক্তির চেয়ে অবশ্যই দল বড়। তো আমি ব্যাপারটাকে সেভাবেই নিচ্ছি।’

উল্লেখ্য, নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে বাংলাদেশের হেড কোচ রাসেল ডোমিঙ্গ নুরুল হাসান সোহানের সাথে উইকেট কিপিং ভাগাভাগি করতে দেন মুশফিককে। প্রথম দুই ম্যাচে সোহান ও পরের দুই ম্যাচে মুশফিক। আর প্রথম চার ম্যাচের পারফরম্যান্স মূল্যায়ন করে পঞ্চম ম্যাচের কিপিং চূড়ান্ত করতে চেয়েছিলে ডোমিঙ্গো। তবে তৃতীয় ম্যাচের আগেই মুশফিক কোচকে জানান টি-টোয়েন্টিতে আর কিপিং করতে চান না। গুঞ্জন আছে কোচের কিপিং ভাগাভাগি তত্ত্ব পছন্দ হয়নি এই অভিজ্ঞ টাইগার ক্রিকেটারের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ