1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কু‌ড়িগ্রা‌মে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা ঢাকায় গোপনে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা ঝুলিয়ে স্বামী উধাও কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জোরদার কুড়িগ্রামের ফুলবাড়ীতে টিসিবি পণ্য না পেয়ে খালি হাতে ফিরলেন আড়াই হাজার কার্ডধারী কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

জামায়াতের অমুসলিম সহযোগী সদস্য সম্মেলন কুড়িগ্রামে অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
ছবি লোড হচ্ছে...........
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ইং ০৯:০১ পিএম.
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় কুড়িগ্রাম জামায়াতে ইসলামীর অমুসলিম সহযোগী সদস্যদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) রাজারহাট উপজেলার কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রাজারহাট উপজেলা জামায়াতের আমির মাওলানা কফিল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য প্রার্থী এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা সভাপতি এডভোকেট মোঃ ইয়াছিন আলী সরকার।
রাজারহাট উপজেলা সেক্রেটারি এডভোকেট মোঃ আহাম্মদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওদাবস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নবকুমার বর্মন, সুরেশ চন্দ্র, তিলক চন্দ্র সরকার, অসীম রায় চন্দ্রসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মোঃ ইয়াছিন আলী সরকার বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছরে সবচেয়ে বেশি অবহেলিত সনাতন ধর্মাবলম্বী। সুযোগ পেলে সর্বপ্রথম এই অবহেলাকে সম্মানে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ।’
আলোচনায় সম্প্রীতি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের গুরুত্ব তুলে ধরা হয়। শেষে ঐক্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের শপথের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ