1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কু‌ড়িগ্রা‌মে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা ঢাকায় গোপনে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা ঝুলিয়ে স্বামী উধাও কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জোরদার কুড়িগ্রামের ফুলবাড়ীতে টিসিবি পণ্য না পেয়ে খালি হাতে ফিরলেন আড়াই হাজার কার্ডধারী কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

কু‌ড়িগ্রা‌মে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ছবি লোড হচ্ছে..........
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
বুধবার, ০৩ জুন ২০২৬ ইং ০৭:০১ পিএম.
কু‌ড়িগ্রা‌ম জেলার রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের আটহাজারী গ্রামে প্রায় ১২০০ ফুট দৈর্ঘ্যের একটি সরকারি রাস্তা দখলমুক্ত করা হয়েছে।
বুধবার (০৩জ‌ুন) কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে এ দখলমুক্তকরণ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রাজারহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সামিউর রহমান।
জানা গেছে, ওই গ্রামের মোঃ আব্দুস ছালাম মাস্টারের বাড়ির সামনের প্রায় ১২০০ ফুট দৈর্ঘ্যের সরকারি রাস্তাটি দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে অবৈধ দখলে ছিল। ফলে গুরুত্বপূর্ণ এই পথ দিয়ে জনসাধারণের চলাচল ব্যাহত হচ্ছিল এবং স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি পোহাতে হচ্ছিল।
পরে বুধবার বিকেলে অভিযান পরিচালনা করে রাস্তার অবৈধ দখল অপসারণ করা হয়। একই সঙ্গে রাস্তার সীমানা নির্ধারণ করে জনসাধারণের অবাধ চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
এ বিষয়ে রাজারহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সামিউর রহমান বলেন, সরকারি সম্পত্তি জনগণের সম্পদ। দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা রাস্তাটি উদ্ধার করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ