1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কু‌ড়িগ্রা‌মে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা ঢাকায় গোপনে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা ঝুলিয়ে স্বামী উধাও কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জোরদার কুড়িগ্রামের ফুলবাড়ীতে টিসিবি পণ্য না পেয়ে খালি হাতে ফিরলেন আড়াই হাজার কার্ডধারী কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ‘জ্বীনের বাদশা’কে পুলিশে দিলো এলাকাবাসী

  • প্রকাশিত : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
ছবি লোড হচ্ছে...........
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ ইং ০৬:৫৯ পিএম.
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে পিতলের মূর্তিসহ মোঃ এনামুল হক (৪২) নামে কথিত এক জ্বীনের বাদশাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (০১ ডিসেম্বর) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়। এর আগে রোববার সন্ধ্যায় কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বোয়াইলভীর এলাকায় স্থানীরা এনামুল হককে আটক করে পুলিশকে খবর দেন। পরে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। সর্বশেষ সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়।
আটক মোঃ এনামুল কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বোয়াইলভীর এলাকার মৃত আবদার আলীর ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, এনামুল হক দীর্ঘ দিন ধরে জ্বীনের বাদশার নাম করে অর্থ হাতিয়ে আসছিলেন। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে রোববার সন্ধ্যায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে তুলে দেয়। সোমবার সকালে ৪০৬/৪২০ পেনাল কোডে এ ঘটনায় মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠায় ফুলবাড়ী থানা পুলিশ। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শওকত আলী সরকার বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে একটি পিতলের মূর্তিসহ এনামুলকে গ্রেফতার করা হয়। সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ