1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২

  • প্রকাশিত : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
ছবি লোড হচ্ছে.............
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ইং ০১:০১ পিএম.
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ৬নং চর শৌলমারী ইউনিয়নের ডিগ্রি কলেজ পাড়া এলাকায় আর্থিক প্রলোভন দেখিয়ে মুসলমানদের খ্রিস্টান ধর্মে ধর্মান্তরের অভিযোগ উঠেছে শামসুল নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শামসুল কুড়িগ্রাম জেলার বাসিন্দা। বৈবাহিক সূত্রে তিনি চর শৌলমারী ইউনিয়নের কলেজ পাড়ায় বসবাস করে আসছেন। এলাকাবাসীর অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে খ্রিস্টান ধর্ম প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন এবং সাধারণ মুসলমানদের বিভিন্নভাবে অর্থের প্রলোভন ও মাসিক ভাতার আশ্বাস দিয়ে ধর্মান্তরিত করার চেষ্টা করছিলেন। এ পর্যন্ত অন্তত ১৪ জনকে ধর্মান্তর করা হয়েছে বলে স্থানীয়দের দাবি।
ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। পরে স্থানীয়রা অভিযুক্ত শামসুলসহ আরও একজনকে আটক করে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করেন।
খবর পেয়ে রৌমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। পরবর্তীতে তাদের পারিবারিক জিম্মায় রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ