1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কু‌ড়িগ্রা‌মে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা ঢাকায় গোপনে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা ঝুলিয়ে স্বামী উধাও কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জোরদার কুড়িগ্রামের ফুলবাড়ীতে টিসিবি পণ্য না পেয়ে খালি হাতে ফিরলেন আড়াই হাজার কার্ডধারী কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

কুড়িগ্রামে ভেজাল ৬১৪ বস্তা টিএসপি সার ধ্বংস করলো প্রশাসন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
ছবি লোড হচ্ছে.................
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ ইং ০৯:০০ পিএম.
কুড়িগ্ৰাম জেলার উলিপুর উপজেলায় ভেজাল ৬১৪ বস্তা টিএসপি সার ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে পৌরসভার ডাম্পিং সাইটে এসব সার ধ্বংস করা হয়।
জানা গেছে, উলিপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের ভেজালবিরোধী নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে উপজেলার থেতরাই ইউনিয়নের থেতরাই বাজারে অভিযান চালানো হয়। এ সময় ভাই ভাই ট্রেডার্সের গোডাউনে ভেজাল সার ১৩৫ বস্তা, দোকানের সামনে থাকা আরও ২৮৩ বস্তা জব্দ করা হয়।
এ ছাড়া ভাই ভাই ট্রেডার্স নামের আরেকটি ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউন থেকে ১৯৬ বস্তা ভেজাল টিএসপি সার জব্দ করে উপজেলা প্রশাসন। এ ঘটনায় দোকান দুটির সার বিক্রির লাইসেন্স স্থগিত করা হয়েছে। অন্যদিকে বাসাবাড়িতে বিভিন্ন কোম্পানির মোড়কে তাদের নিজস্ব তৈরি নকল সার ও প্যাকেজিং সার বিক্রির অপরাধে সিদ্দিকুর রহমানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা বলেন, জব্দ করা ভেজাল ৬১৪ বস্তা টিএসপি সার ধ্বংস করা হয়েছে। অবৈধ ভেজাল সার অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উপস্থিত ছিলেন- পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের পরিদর্শক আসিফ শাহরিয়ার, উলিপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোশারফ হোসেন, উলিপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আফরোজা পারভীন বিফা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তফা কামাল, শাহেদুর রহমান, সওকত আলী, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তপন কুমার সিংহ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ