1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

কুড়িগ্রাম ধরলায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

  • প্রকাশিত : সোমবার, ১৬ জুন, ২০২৫
ছবি লোড হচ্ছে...............
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
রোববার, ১৫ জুন ২০২৫ ইং ০৯:৫৯ পিএম.
কুড়িগ্রাম জেলা সদরের পাঁচগাছী ইউনিয়নের ধরলা নদীতে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। রোববার (১৫ জুন) বিকালে ইউনিয়নের ২নং ওয়ার্ডের নওয়াবশ গ্রামে ধরলা নদীর কিনারে পানিতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর দিলে পুলিশ লাশ উদ্ধারের উদ্যোগ নেয়।
চিলমারী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) ইমতিয়াজ কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
নওয়াবশ গ্রামের বাসিন্দা যুবক সুমন জানান, বিকালে ধরলার তীরে অজ্ঞাত ব্যক্তির লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। লোকটিকে কেউ চিনতে পারেননি। তার গলায় পুঁতির মালা আছে। অনেকে ধারণা করছেন তিনি জেলে হতে পারেন। কিন্তু কোথা থেকে কীভাবে তার লাশ এখানে এসেছে সে সম্পর্কে কারও ধারণা নেই।
সুমন বলেন, ‘লাশের শরীর দেখে মনে হচ্ছে মৃত্যুর পর তার দেহ পানিতে পড়েছে। তার গলায় পুঁতির মালা এবং পরনে ফুল শার্ট ও লুঙ্গি রয়েছে। স্থানীয়রা লাশটি পানি থেকে টেনে ডাঙায় রেখেছেন। পুলিশ আসছে আসছে বললেও রাত পৌনে ৯টা পর্যন্ত আসেনি।’
নৌ-পুলিশের আইসি ইমতিয়াজ কবির বলেন, ‘খবর পেয়ে চিলমারী থেকে পুলিশ সদস্য পাঠানো হয়েছে। তিনি ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে আইনি ব্যবস্থা নেবেন। একই সঙ্গে লাশের পরিচয় শনাক্তের ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ