1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কু‌ড়িগ্রা‌মে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা ঢাকায় গোপনে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা ঝুলিয়ে স্বামী উধাও কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জোরদার কুড়িগ্রামের ফুলবাড়ীতে টিসিবি পণ্য না পেয়ে খালি হাতে ফিরলেন আড়াই হাজার কার্ডধারী কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

একক অভিনয়ে জাতীয় প্রাথমিক পদক পেলো কুড়িগ্রামের আব্দুল্লাহ

  • প্রকাশিত : সোমবার, ২ জুন, ২০২৫
ছবি লোড হচ্ছে..........
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
সোমবার, ০২ জুন ২০২৫ ইং ০৫:০০ পিএম.
জাতীয় প্রাথমিক পদক প্রতিযোগিতায় ২০২৫-এ জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক বিভাগে ছেলেদের একক অভিনয়ে প্রথম স্থান অর্জন করে দেশসেরা হয়েছেন কুড়িগ্রামের আব্দুল্লাহ রাদ বিন রাজু।
রোববার (০১ জুন) অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় রংপুর বিভাগ থেকে প্রথম স্থান লাভ করে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন আব্দুল্লাহ রাদ বিন রাজু কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের হরিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। রাজু আহম্মেদ এবং নূরী আক্তারের প্রথম সন্তান। আব্দুল্লাহ রাদ বিন রাজু এর আগে স্কুল, ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেন।
রাদের বাব রাজু আহম্মেদ বলেন, সন্তানের সফলতা প্রত্যেক বাবা-মায়ের কাছে গর্বের বিষয় আব্দুল্লাহ রাদ বড় হয়ে ছোট দাদা-দাদির মতো ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায়।
হরিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষিকা শরিফা বেগম বলেন, তার এ অর্জন আমাদের বিদ্যালয়ের জন্য গর্বের। রাদের সাফল্যের পেছনে তার বাবা-মায়ের অবদান সবচেয়ে বেশি। আমরা চাই তার শিক্ষা জীবন আরও উন্নত হোক।
কুড়িগ্রাম সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদা পারভীন বলেন, আব্দুল্লাহ রাদ আমাদের কুড়িগ্রাম জেলার গর্ব জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করায় তাকে অভিনন্দন জানাই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ