1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কু‌ড়িগ্রা‌মে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা ঢাকায় গোপনে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা ঝুলিয়ে স্বামী উধাও কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জোরদার কুড়িগ্রামের ফুলবাড়ীতে টিসিবি পণ্য না পেয়ে খালি হাতে ফিরলেন আড়াই হাজার কার্ডধারী কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

কুড়িগ্রাম সীমান্তে আবারও ১২ জনকে বিএসএফের পুশইন

  • প্রকাশিত : রবিবার, ২৫ মে, ২০২৫
ছবি লোড হচ্ছে...........
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
শনিবার, ২৪ মে ২০২৫ ইং ০৭:০১ পিএম.
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলা সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশিকে ঠেলে দিয়েছে (পুশইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে তাদের আটক করেছে বিজিবি।
শনিবার সকালে উপজেলার কামাত আঙ্গারিয়া ভাসানীর মোড় থেকে তাদের আটক করা হয়। তারা বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে বিজিবি ও পুলিশ। পুলিশের মাধ্যমে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল হেলাল মাহমুদ এ সব তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবির বরাতে পুলিশ জানায়, কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ দিয়াডাঙ্গা ক্যাম্পের বিজিবি সদস্যরা শনিবার সকালে নারী-পুরুষ ও শিশুসহ ১২ জনকে আটক করেন। তারা ভারত থেকে সীমান্তপথে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। তারা বাংলাদেশি। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বাসিন্দা।
আটকৃতরা জানান, দীর্ঘদিন আগে তারা কাজের সন্ধানে ভারতে গিয়েছিলেন। কয়েকদিন আগে ভারতীয় বাহিনী তাদের আটক করে। শুক্রবার গভীর রাতে ভূরুঙ্গামারীর সীমান্তের কোনও এক স্থান দিয়ে বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে দেয়। সীমান্ত থেকে ভূরুঙ্গামারী সদরের দিকে আসার সময় কামাত আঙ্গারিয়া ভাসানীর মোড় থেকে তাদের আটক করে বিজিবি।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল হেলাল মাহমুদ বলেন, ‘১২ জন নারী-পুরুষ ও শিশুকে আটক করে বিজিবি আমাদের কাছে হস্তান্তর করেছে। তারা সবাই ফুলবাড়ী উপজেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের পরিচয় নিশ্চিত হয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হবে।’
অপরদিকে, শুক্রবার রাতে নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানা এলাকার কেদার ইউনিয়নের শোভারকুটি সীমান্ত দিয়ে দুই পুরুষ, দুই নারী, তিন শিশু এবং বলদিয়া ইউনিয়নের রাঙ্গালীরকুটি সীমান্ত দিয়ে এক নারী ও দুই শিশুকে শুক্রবার রাতে ঠেলে দিয়েছে বিএসএফ। বিষয়টি নিশ্চিত করেছেন কেদার ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাবলু মিয়া ও বলদিয়া ইউনিয়ন আনসার ভিডিপি কমান্ডার আব্দুল মান্নান। তবে এ বিষয়ে বিজিবির বক্তব্য পাওয়া যায়নি।
একই রাতে ফুলবাড়ী সীমান্ত পথে নারী-শিশুসহ ১৪ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। তারা ফুলবাড়ী উপজেলার বাসিন্দা। রাতেই তাদের স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় পরিবারের কাছে হস্তান্তর করে বিজিবি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ