1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:১২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কু‌ড়িগ্রা‌মে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা ঢাকায় গোপনে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা ঝুলিয়ে স্বামী উধাও কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জোরদার কুড়িগ্রামের ফুলবাড়ীতে টিসিবি পণ্য না পেয়ে খালি হাতে ফিরলেন আড়াই হাজার কার্ডধারী কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

নদী ভাঙনরোধে পদক্ষেপের দাবিতে নদীতীরে মানববন্ধন

  • প্রকাশিত : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
ছবি লোড হচ্ছে.............
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
রোববার, ২০ এপ্রিল ২০২৫ ইং ০৪:০০ পিএম.
কুড়িগ্রামে শুষ্ক মৌসুমে নদী ভাঙনরোধে পদক্ষেপ নেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ এপ্রিল) সকালে কুড়িগ্রাম কচাকাটা থানার বল্লভেরখাস ইউনিয়নে এই মানববন্ধন করা হয়।
ইউনিয়নের মাঝিপাড়া ও ইসলামপুর গ্রামবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-১ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, নাগেশ্বরী উপজেলা যুবদলের সদস্যসচিব আতিকুর রহমান লেবু, বাংলাদেশ জামায়াতে ইসলামী কচাকাটা থানার সভাপতি মাওলানা এনামুল হক, বল্লভেরখাস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকমল হোসেনসহ এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রস্তাবিত কচাকাটা উপজেলার ওপর দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদসহ দুধকমুার, সংকোশ, গঙ্গাধর নদী বয়ে গেছে। বিগত কয়েক মাসজুড়ে বল্লভেরখাস ইউনিয়নে নদী ভাঙনের তীব্র রূপ নিলেও পানি উন্নয়ন বোর্ড নীরব ছিল, তারা কোনো পদক্ষেপ নেয়নি। এই শুষ্ক মৌসুমে অর্ধশতাধিক ঘরবাড়ি, ১৫০ বিঘা আবাদি জমি বিলীন হয়ে গেছে।
এছাড়াও নদীর গর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে মসজিদ, মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান, হাটবাজারসহ অসংখ্য ঘরবাড়ি এবং আবাদি জমি।
দ্রুত নদী ভাঙনরোধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি সাধারণ মানুষের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ