1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

৯ হাজার সরকারি বিনামূল্যের মাধ্যমিক পাঠ্যপুস্তক পাচারকালে আটক ১

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
ছবি লোড হচ্ছে.................
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫ ইং ০৩:০০ পিএম.
কুড়িগ্রামের রৌমারী থেকে একটি ট্রাকে করে অবৈধভাবে ঢাকায় পাচারকালে বিনামূল্যে বিতরণের সরকারি প্রায় ৯ হাজার বই জব্দ করেছে শেরপুর সদর থানা পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) রাতে পুলিশ অভিযান চালিয়ে এসব বইসহ ট্রাকটিকে আটক করে।
এ সময় মাইদুল ইসলাম (৩২) নামে একজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। তার বাড়ি কুড়িগ্রামের রৌমারী উপজেলায়। বৃহস্পতিবার সকালে শেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের সরকারি মাধ্যমিক স্তরের পাঠ্যবই গোপনে ঢাকায় পাচার করা হচ্ছে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআই’র এমন গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের ধাতিয়াপাড়া গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় ট্রাকভর্তি মাধ্যমিকের অষ্টম, নবম ও দশম শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের সরকারি বিনামূল্যে বিতরণের প্রায় ৯ হাজার বই জব্দ করা হয়। পরে ট্রাক ও বইসহ মাইদুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
ট্রাকের চালক চরশেরপুর ইউনিয়নের নাজিরাগারা এলাকার আব্দুস সামাদের ছেলে সজল মিয়া (২২) জানান, কুড়িগ্রামের রৌমারী সি জি জামান উচ্চ বিদ্যালয় থেকে বইগুলো ট্রাকে করে ঢাকায় নিয়ে যাওয়ার কথা ছিল তার। তবে তারা বইয়ের কোনো চালান দিতে পারেনি। পরে ট্রাকটি নিয়ে মালিকের কথামতো শেরপুরের ধাতিয়াপাড়ায় রাখলে খবর পেয়ে পুলিশ গিয়ে ট্রাক থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, সরকারি বিনামূল্যের বই পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৯ হাজার বইসহ একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একইসঙ্গে ঘটনায় জড়িত অন্যদেরও আইনের আওতায় আনতে অনুসন্ধান চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ