1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

প্রণোদনার সার-বীজ বিক্রি কালে আটক সেই উপসহকারী কৃষি কর্মকর্তাকে বদলি

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
ছবি লোড হচ্ছে..............
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
সোমবার, ১৩ জানুয়ারি ২০২৪ ইং ০৯:৫৯ পিএম.
কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলাতে ‘সরকারি সার-বীজ বিক্রির সময় ধরা খেলেন কৃষি কর্মকর্তা’ শিরোনামে সংবাদ প্রকাশের পর সেই উপসহকারী কৃষি কর্মকর্তা আতোয়ার হোসেনকে চর রাজীবপুর উপজেলায় বদলি করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) কুড়িগ্রাম খামারবাড়ির উপপরিচালক মো. আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক অফিস আদেশে ওই কর্মকর্তাকে বদলি করা হয়। চিলমারী উপজেলা কৃষি অফিসার কুমার প্রণয় বিষাণ দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অভিযুক্ত ওই উপসহকারী কৃষি কর্মকর্তাকে চর রাজীবপুর উপজেলায় বদলি করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।
অফিস আদেশে বলা হয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, কুড়িগ্রামের অধীন উপসহকারী কৃষি কর্মকর্তা আতোয়ার হোসেন একই বেতন স্কেল ও পদমর্যাদায় চিলমারী কৃষি অফিস কর্মস্থল থেকে চররাজিবপুর উপজেলা কৃষি অফিসে উল্লেখিত কর্মস্থলে বদলিযোগে পদায়ন করা হলো।
এতে আরও উল্লেখ আছে, প্রশাসনিক কারণে এ আদেশ জারি করা হলো। বদলিকৃত কর্মকর্তাকে আগামীকাল মঙ্গলবারের (১৪ জানুয়ারি) মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হলো। অন্যথায় তাৎক্ষণিক অব্যাহতি বলে গণ্য হবে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে উপসহকারী কৃষি কর্মকর্তা আতোয়ার হোসেনকে ফোনে পাওয়া যায়নি।
প্রসঙ্গত, রোববার দুপুর দেড়টার দিকে রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ বাজারে সরকারি প্রণোদনার আওতায় কৃষকের মাঝে বিতরণের পাঁচ প্যাকেট সবজি বীজ ও ১২০ কেজি সার বিক্রির সময় আতোয়ার রহমান নামে ওই উপসহকারী কৃষি কর্মকর্তাকে আটক করেন স্থানীয়রা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ