1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

কুড়িগ্রামে শিক্ষক-কর্মচারী মারধরের মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
ছবি লোড হচ্ছে...............
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫ ইং ১১:৫৯ এএম.
কুড়িগ্রামের রৌমারীতে চাঁদাবাজি ও শিক্ষক-কর্মচারীদের মারধরের মামলায় আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম ঠিকাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৯ টায় আসামিকে কুড়িগ্রাম আদালতে তাকে সোপর্দ করা হয়েছে।
এর আগে রোববার (১২ জানুয়ারি) বিকেল ৫টায় রৌমারী উপজেলা শহরের খাদ্যগুদাম চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। রফিকুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
রৌমারী থানার উপপরিদর্শক (এসআই) শাহাদত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
রফিকুল ইসলামের ছোট ভাই ফজলুল রহমান ফলু অভিযোগ করে বলেন, বড় ভাই আওয়ামী লীগের রাজনীতি করে চাঁদাবাজি, দুর্নীতি এবং কারও কোনোদিন ক্ষতি করেননি। দীর্ঘদিন তিনি ধর্মীয় কাজে নিয়োজিত। পুলিশ অন্যায়ভাবে মিথ্যা মামলায় তাকে ফাঁসিয়ে দেন।
এসআই শাহাদত হোসেন বলেন, ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের খেদাইমারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ঢুকে শিক্ষক-কর্মচারীদের হুমকি, মারধর ও চাঁদাবাজির অভিযোগ ওঠে। এ ঘটনায় গত বছরের ১০ অক্টোবর প্রধান শিক্ষক আব্দুল ওহাব বাদী হয়ে রৌমারী থানায় মামলা দায়ের করেন। এ মামলায় অজ্ঞাত আসামি হিসেবে আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ