1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

কুড়িগ্রামের হাসপাতালে হঠাৎ কম্বল নিয়ে হাজির ইউএনও

  • প্রকাশিত : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
ছবি লোড হচ্ছে...............
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
শনিবার, ১১ জানুয়ারি ২০২৫ ইং ০৭:৫৯ এএম.
কুড়িগ্রামের চিলমারীর হাসপাতালে রোগীদের কাছে হঠাৎ শীতবস্ত্র নিয়ে হাজির হয়েছেন ওই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
কুড়িগ্রামের চিলমারীর ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করেছেন ইউএনও সবুজ কুমার বসাক।
গতকাল রাত ৯ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগী ও পরিচ্ছন্নকর্মীদের মাঝে ৪২টি কম্বল বিতরণ করেন তিনি। এসময় উপজেলা স্থানীয় সরকার বিভাগ (এলজিইডির) প্রকৌশলী ফিরোজুর রহমান, উপজেলা আইসিটি অফিসার জ্যোতির্ময় দেবনাথ, হাসপাতালের মেডিকেল অফিসার ডা. লাকী খাতুন, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আব্দুল মতিন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
হাসপাতালে ভর্তি রোগীরা জানান, এই কম্বল পেয়ে তাদের উপকার হয়েছে।
উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আব্দুল মতিন সরকার বলেন, আমার চাকরি জীবনে ১০ বছরে রোগীদের মাঝে এভাবে কম্বল বিতরণ করতে দেখিনি। এই প্রথম  শীতবস্ত্র বিতরণ করতে দেখলাম  ইউএনও স্যারকে। এটি সত্যিই খুব প্রশংসনীয়। আমি স্যারকে ধন্যবাদ জানাচ্ছি।
চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক জানান, হাসপাতালে এসে চিকিৎসাধীন রোগীদের খোঁজ খবর নিয়েছি এবং কম্বল দেওয়া হয়েছে। এই অঞ্চলের হতদরিদ্র, শ্রমজীবী মানুষের পাশে থেকে প্রশাসন কাজ করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ