1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কু‌ড়িগ্রা‌মে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা ঢাকায় গোপনে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা ঝুলিয়ে স্বামী উধাও কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জোরদার কুড়িগ্রামের ফুলবাড়ীতে টিসিবি পণ্য না পেয়ে খালি হাতে ফিরলেন আড়াই হাজার কার্ডধারী কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

ওজনে তেল কম দেওয়ায় পেট্রোল পাম্প বন্ধ করে দিলো বিএসটিআই

  • প্রকাশিত : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
ছবি লোড হচ্ছে..........
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪ ইং ০৬:৫৫ পিএম.
কুড়িগ্রামে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সার্ভিল্যান্স অভিযানে একটি পেট্রোল পাম্পে পরিমাপে কম দেওয়ার অভিযোগে ডিসপেন্সিং ইউনিট (ডিজিটাল মিটার মেশিন) বন্ধ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (০৮ নভেম্বর) বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে কুড়িগ্রাম জেলার তেল পাম্পে সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। এতে উলিপুরের সিরাজ এন্ড সন্স ফিলিং স্টেশনে প্রতি দশ লিটার ডিজেল পরিমাপে ৪২০ মিলিলিটার এবং অকটেন পরিমাপে ২২০ মিলিলিটার কম পাওয়ায় ডিসপেন্সিং ইউনিটটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।
এছাড়াও আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন চার্টের মেয়াদ শেষ হওয়ায় এবং ট্যাংক লড়ির ক্যালিব্রেশন সনদের মেয়াদ শেষ হওয়ায় সেগুলো দ্রুত নবায়ন করার পরামর্শ প্রদান করা হয়।
এ সময় রংপুর বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মেট্রোলজি মো. মাছুদুল হকের নেতৃত্বে সন্দীপ দাসসহ মেট্রোলজি বিভাগের পরীক্ষকগণ উপস্থিত ছিলেন।
সহকারী পরিচালক মাছুদুল হক বলেন, জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ