1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কু‌ড়িগ্রা‌মে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা ঢাকায় গোপনে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা ঝুলিয়ে স্বামী উধাও কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জোরদার কুড়িগ্রামের ফুলবাড়ীতে টিসিবি পণ্য না পেয়ে খালি হাতে ফিরলেন আড়াই হাজার কার্ডধারী কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
ছবি লোড হচ্ছে........
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ, জেলা প্রতিনিধি:-
ভোলাহাটে উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ৪ হাজার ৬ শত ৯০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। সোমবার ৪ অক্টোবর সকাল  দশটার দিকে  উপজেলা কৃষি অফিস চত্বরে ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম বীজ, ভূট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ, চিনাবাদাম, মসুর, খেসারি ও অড়হড় ডাল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) তাহামিদা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুব হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোসা: সুবর্না খাতুন, উপজেলা সমবায় কর্মকর্তা সবুজ আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রতন কুমার।
অনুষ্ঠান সঞ্চালনায় উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আখতারুল ইসলাম। অনুষ্ঠানে প্রতি জন কৃষককে সরিষা বীজ ১ কেজি, ডিএপি সার ১০  কেজি,এমওপি সার ১ কেজি,গম বীজ ২০ কেজি, ডিএপি সার ১০ কেজি,এমওপি সার ১০ কেজি,ভুট্টা বীজ ২ কেজি, ডিএপি সার ২০ কেজি,এমওপি সার ১০ কেজি,চিনাবাদাম বীজ ১০কেজি, ডিএপি সার ১০ কেজি,এমওপি সার ৫ কেজি,শীতকালীন পেঁয়াজ বীজ ১ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি,মসুরবীজ ৫  কেজি,ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ০৫ কেজি,খেসারী বীজ ৮কেজি, ডিএপি সার ১০ কেজি,এমওপি সার ৫  কেজি,অড়হড়বীজ ২ কেজি ডিএপি ৫ কেজি এমওপি সার ৫ কেজি সার বিতরণ করা হবে। উল্লেখ্য অদ্য তারিখে ২৫০০ জন কৃষকের মাঝে সরিষা বীজ, এমওপি এবং ডিএপি সার বিতরণ করা হয়েছে। পরবর্তীতে বাকী বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ