1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

কুড়িগ্রামের চিলমারী উপজেলা আ. লীগ সভাপতি গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
ছবি লোড হচ্ছে...............
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
সোমবার, ০৪ নভেম্বর ২০২৪ ইং ০৫:৫৯ পিএম.
কুড়িগ্রামের চিলমারী উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
সোমবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার সদরের থানাহাট বাজারের একটি ওষুধের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেছে ডিবি পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) কামাল হোসেন।
জাকির হোসেন উপজেলার থানাহাট ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের সবুজপাড়া বাসিন্দা এছাড়াও গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষের দায়িত্বে রয়েছেন।
তাকে কুড়িগ্রাম সদর থানার একটি হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে গত ৪ আগস্ট কুড়িগ্রাম শহরের শাপলা চত্বর এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন আশিকুর রহমান নামে এক শিক্ষার্থী । পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় ১০ অক্টোবর রুহুল আমিন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ১০৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন। তবে জাকির হোসেন এই মামলার এজাহারভুক্ত আসামি নন বলে জানা গেছে।
ডিবি’র ওসি কামাল হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় কুড়িগ্রাম সদর থানায় দায়ের হওয়া হত্যা মামলায় জাকির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ