1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

কুড়িগ্রামে শত্রুতার বলি ২শ মণ মাছ, ক্ষতি ৫০ লাখ

  • প্রকাশিত : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
ছবি লোড হচ্ছে...............
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
রোববার, ০৩ নভেম্বর ২০২৪ ইং ১২:০১ পিএম.
কুড়িগ্রাম জেলার রাজারহাটে ৯ একর আয়তনের পুকুরে কীটনাশক প্রয়োগ করে প্রায় ২শ মণ মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সুলতান বাহাদুর গ্রামের নাখদা বিলের পার্শ্বে রেললাইনের উত্তর পাশে এ ঘটনা ঘটে। এদিকে বিপুল পরিমাণ মাছ মরে যাওয়ায় পুরো এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।
খবর পেয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকাবাসী জানান, ওই ইউনিয়নের পশ্চিম দেবত্তর গ্রামের খুদু ব্যাপারীর ছেলে আলতাফ হোসেন (৩৫) তাদের ৯ একর জমিতে পুকুর খনন করে মাছ চাষ শুরু করেন। পুকুর মালিক আলতাফ হোসেন জানান, তিনি প্রতি বছরের ন্যায় এবারো পুকুরে প্রায় ৩০ লাখ টাকার পোনা মাছ ছাড়েন।
গত শনিবার সকালে ওই পুকুরে এলাকাবাসীর অনেকেই মরা মাছ ভাসতে দেখেন। এরপর খবর পেয়ে আমি পুকুর পাড়ে গিয়ে মাছ মরার দৃশ্য হতবাক হয়ে যান। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিপুল পরিমাণ মাছ মারা যায়। এ ঘটনায় আমার প্রায় ২শ মণ মাছ মরে প্রায় পঞ্চাশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান আলতাফ হোসেন।
তবে কি কারণে কারা এই পুকুরে বিষ প্রয়োগ করেছে, তা পুকুর মালিক কিংবা পুলিশ এ রিপোর্ট লেখা পর্যন্ত উদঘাটন করতে পারিনি। বিষ প্রয়োগের ঘটনায় আশপাশের পুকুর মালিকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে এ ব্যাপারে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, আমি মাছ মারা যাওয়ার দৃশ্য স্বচক্ষে দেখে হতবাক হয়েছি।
ওসি রেজাউল করিম রেজা জানান, এই ব্যাপারে শনিবার স্বপন ও তপন নামে দুইজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ তদন্ত করে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক বলেন, বিষ প্রয়োগের কারণে ওই পুকুরের মাছ মরেছে কিনা তা মরা মাছের স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। রিপোর্ট আসার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ