1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

নেত্রকোনা আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী সহায়তা দিচ্ছে জেলা ছাত্রদল

  • প্রকাশিত : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
ছবি লোড হচ্ছে.............
সাগর আহমেদ জজ, নেত্রকোনা প্রতিনিধি:-
অতিবৃষ্টি ও উজানের ঢলে আকস্মিক বন্যায় নেত্রকোনার ৫টি উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে।
পানির তীব্র স্রোতে ভেঙে গেছে রাস্তা, তলিয়ে গেছে কৃষিজমি ও ফিসারী, বিধ্বস্ত হয়েছে বাড়িঘর।
পানি নেমে গেলেও কলমাকান্দার সীমান্তেবর্তী
৩টি ইউনিয়নে সুপেয় পানি ও খাদ্যের সুব্যবস্থা হয়নি।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল নির্দেশনায় জেলা ছাত্রদলের নেতাকর্মীরা দুইদিন ব্যাপী ত্রাণ বিতরণ করেন। ক্ষতিগ্রস্ত ২ শ’ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের
যুগ্ম সাধারন সম্পাদক মোঃ শরীফ ফকির ও সহ-সভাপতি মোঃ আরিফ হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, কলমাকান্দা উপজেলা
স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ কাঞ্চন তালুকদার, নেত্রকোনা সদর উপজেলা ছাত্রদলের সদস্য মোঃ মাসুদ রানা (জাস্টি), মৌগাতী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ মাজহারুল ইসলাম আইতুল, ঠাকুরাকোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব
মোঃ রাব্বি আহাম্মেদ, মোঃ তোফায়েল আহমেদ, মোঃ ইমরান হোসেনসহ ছাত্রদলের কর্মীরা।
জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ আরিফ হোসেন বলেন, বন্যায় নেত্রকোনা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের মাঝে প্রয়োজনের তুলনায় খুব কম ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। জেলা ছাত্রদলের পক্ষে ক্ষতিগ্রস্তদের কিছুটা দুঃখ-কষ্ট ভাগাভাগি করার চেষ্টা করেছি মাত্র।
জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শরীফ ফকির বলেন, উজানের ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় প্রতিটি উপজেলায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার চেষ্টা করেছে জেলা ছাত্রদল। সেই ধারাবাহিকতায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের নির্দেশে আবারো ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান সহায়তা দেওয়া হল।
নেত্রকোনা জেলা ছাত্রদল সর্বদা মজলুমের পাশে ছিল এবং থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ