1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কু‌ড়িগ্রা‌মে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা ঢাকায় গোপনে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা ঝুলিয়ে স্বামী উধাও কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জোরদার কুড়িগ্রামের ফুলবাড়ীতে টিসিবি পণ্য না পেয়ে খালি হাতে ফিরলেন আড়াই হাজার কার্ডধারী কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় আঃলীগের ৩৪ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

  • প্রকাশিত : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
ছবি লোড হচ্ছে.........
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ ইং ১১:১১ পিএম.
কুড়িগ্রামে জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩৪ নেতা–কর্মীর নামে ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে  মামলা হয়েছে। কুড়িগ্রাম জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহম্মেদ বাদী হয়ে  ১০ অক্টোবর বৃহস্পতিবার সদর থানায় একটি মামলা দায়ের করেন। এতে অজ্ঞাত আরও দুই থেকে তিন শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
আসামিরা হলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওবায়দুর রহমান, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম রতন, সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিউল ইসলাম, জেলা যুবলীগের আহ্বায়ক রুহুল আমিন দুলাল, আনিছুর রহমান খন্দকার চাঁদ ও মোমিনুর রহমান মুমিন, জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, জেলা পরিষদ সদস্য ও ছাত্রলীগের সাবেক সভাপতি মিনহাজুল ইসলাম আইয়ুব, ইউপি চেয়ারম্যান লিটন মিয়া, আব্দুল গফুর ও আব্দুর রাজ্জাক মিলন, আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান টিটু, চিনু মিয়া প্রমুখ।
মামলা সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট শহরের ঘোষপাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার জমায়েতে আসামিরা হামলা করেন। তাঁরা হত্যার উদ্দেশ্যে মারধর করে জনসাধারণকে গুরুতর জখম করেন। এ ছাড়া আসামিদের বিরুদ্ধে অগ্নিসংযোগ ও প্রাণনাশের হুকুম দেওয়ার অভিযোগও আনা হয়েছে।
এদিকে গতকাল বুধবার আটক উলিপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাসেল চৌধুরী হককে (২৫) এ মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। আজ তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  নাজমুল তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরো জানান তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ