1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

কুড়িগ্রামে ভারতীয় চি‌নি উদ্ধার ১৮১ বস্তা

  • প্রকাশিত : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
ছবি লোড হচ্ছে.......
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
শুক্রবার, ১২ জুলাই ২০২৪ ইং ১১:৫৯ এএম.
কু‌ড়িগ্রা‌মের রৌমারী উপজেলার চর শৌলমারী ইউ‌নিয়ন থেকে ১৮১ বস্তা ভারতীয় চি‌নি উদ্ধার করেছে পু‌লিশ। বৃহস্প‌তিবার (১১ জুলাই) রাতে ইউ‌নিয়নের চর শৌলমারী বাজারের এক‌টি বসতবা‌ড়ি ও দু‌টি গোডাউন ঘর থেকে এসব চি‌নি উদ্ধার ক‌রা হয়।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আব্দুল্লা হিল জামান এ তথ‌্য নি‌শ্চিত করেছেন।
পু‌লিশ জানায়, রৌমারী থানার ও‌সি আব্দুল্লা হিল জামা‌নের নেতৃত্বে চর শৌলমারী বাজারের এক‌টি বসতবা‌ড়ি ও এক‌টি গোডাউনে অ‌ভিযান চালায় পু‌লিশ। এ সময় আ‌মির চাঁন (৪৫) ও চান্দু মিয়া (৫৫) নামে দুই চিনি মজুতকারী পা‌রিয়ে যায়।
গোডাউন তালাবদ্ধ থাকায় সহকারী ক‌মিশনার (ভূ‌মি) মো.আ‌ছিফ উদ্দীন মিয়া ও রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ম‌মিনুল ইসলাম ঘটনাস্থলে গি‌য়ে তালা ভাঙার ব‌্যবস্থা করেন। তাদের উপ‌স্থি‌তিতে আমির চাঁনের বাড়ি থেকে ৩০ বস্তা, চর শৌলমারী বাজারে অব‌স্থিত তার গোডাউন থেকে ১২৫ বস্তা এবং একই বাজারের চান্দু মিয়ার গোডাউন থেকে ২৬ বস্তা চি‌নি উদ্ধার করা হয়। প্রতি বস্তায় ৫০ কে‌জি করে প্রায় ৯ মেট্রিক টন চি‌নি রয়েছে ব‌লে জানায় পু‌লিশ।
রৌমারী থানা ইনচার্জ আব্দুল্লা হিল জামান জানান, ভারতীয় বস্তায় প্যাকেটজাত করা এসব চি‌নি উপ‌জেলার কাউয়ার চর দি‌য়ে অ‌বৈধভাবে এনে মজুত করা হয়েছে। চোরাচালানে জ‌ড়িত আ‌মির চাঁন ও চান্দু মিয়া পলাতক।
ও‌সি  বলেন, ‘জব্দ চি‌নি থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় অ‌ভিযুক্ত দুই জনের নামে ‌বি‌শেষ ক্ষমতা আইনে মামলার প্রস্তু‌তি চলছে।’
স্থানীয় একা‌ধিক সূত্র জানায়, উলিপুর উপজেলার সাহেবের আলগা ও রৌমারী উপজেলার ব্রহ্মপুত্র নদ এবং রৌমারী উপ‌জেলার হলহলিয়া ও জিঞ্জিরাম নদী হ‌য়ে নৌ‌প‌থে ভারতীয় চিনি রৌমারীর বি‌ভিন্ন এলাকায় নিয়‌মিত প্রবেশ করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ