মোঃ তাওরাত, বরগুনা জেলা প্রতিনিধি:-
বরগুনার পায়রা নদীর তীরে ভেসে আসা মৃত বিশাল তিমি মাছ মাটিতে গর্ত করে পুঁতে ফেলা হয়েছে। ধারণা করা হচ্ছে এটি গভীর সমুদ্রের তিমির মাছ ছিল।
স্থানীয়রা জানান দুপুর বেলা সদর উপজেলার ছোনবুনিয়া চরে অর্ধ গলিত মাথাবিহীন এ তিমির মরা দেহটি দেখতে পান স্থানীয়রা।
পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ ইউনুস মির্জা বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার রাতে জোয়ারের পানিতে মৃত তিমি মাছের দেহটি ভেসে এসে চরে আটকে যায়। খবর পেয়ে উপজেলা প্রশাসন পুলিশ বন বিভাগ প্রাণিসম্পদ ও মৎস্য বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন।
ইউনুস মির্জা বলেন, মাছটির যে অংশটুকু ভেসে এসেছে তার আয়তন কমপক্ষে ২০ ফুটের বেশি হবে। এ নিয়ে এলাকায় উৎসব জনতা বৃষ্টি উপেক্ষা করে ও পায়রা নদীর তীরে ভিড় জমাচ্ছে। বরগুনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম মিঞ্জা বলেন, কোন কারণে তিমির মাছটি মারা গিয়েছে তা সঠিকভাবে তা এখনো জানা যায়নি।
Leave a Reply