1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কু‌ড়িগ্রা‌মে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা ঢাকায় গোপনে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা ঝুলিয়ে স্বামী উধাও কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জোরদার কুড়িগ্রামের ফুলবাড়ীতে টিসিবি পণ্য না পেয়ে খালি হাতে ফিরলেন আড়াই হাজার কার্ডধারী কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

কুড়িগ্রামের বন্যায় ৪ দিন ধরে নৌকায় বসবাস বৃদ্ধ দম্পতির

  • প্রকাশিত : রবিবার, ৭ জুলাই, ২০২৪
ছবি লোড হচ্ছে..........
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
শুক্রবার, ০৫ জুলাই ২০২৪ ইং ০৭:০১ পিএম.
‘চারদিন ধরে নৌকায় খুব কষ্ট করে আছি। ঘরের ভেতর একগলা পানি। বউ-ছেলে-নাতিসহ নৌকায় রান্না করি, নৌকায় খাই, নৌকায় ঘুমাই। খুব কষ্টে আছি বাহে।’
কান্নাজড়িত কণ্ঠে এভাবেই কথাগুলো বলছিলেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের চরগুজিমারী গ্রামের বৃদ্ধ শামসুল আলম-আঞ্জুয়ারা বেগম দম্পতি।
তবে শুধু শামসুল আলম-আঞ্জুয়ারা বেগম দম্পতি নয়; খোঁজ নিয়ে দেখা গেছে, চরগুজিমারী গ্রামের শতাধিক ঘরবাড়ি বন্যার পানিতে তলিয়ে গেছে। যে যার মতো আশ্রয় নিয়েছে উঁচু বাঁধ কিংবা আশ্রয়কেন্দ্রে। অনেকে পরিবার-পরিজন নিয়ে ঠাঁই নিয়েছেন স্বজনদের বাড়ি। যাদের যাওয়ার উপায় নেই তারা ঘরের সঙ্গে নৌকা বেঁধে নৌকায় বসবাস করছেন। তবে বেশি সমস্যা রয়েছেন পশু-পাখি ও ছোট বাচ্চাদের নিয়ে।
আঞ্জুয়ারা বেগম বলেন, ‘বড় ছেলে ও ছেলের বউকে গুচ্ছগ্রামে রেখে আসছি। গত চারদিন আমার স্বামী, বড় ছেলে ও নাতিরে নিয়ে নৌকায় থাকি। একদিকে বন্যার কষ্ট, অন্যদিকে বাড়িতে কেউ না থাকলে ঘরের জিনিসপত্র হারানো বা স্রোতে ভেসে যায়। আশপাশে কোনো উঁচু জায়গা নেই যে সেখানে থাকবো। সবমিলিয়ে কষ্টে আছি বাহে।’
গুজিমারী গ্রামের আসলাম হোসেন বলেন, ‘আমার চরের প্রতিটি বাড়ি পানিতে তলিয়ে গেছে। কেউ নৌকা, কেউবা মাচান করে উঁচু স্থানে রয়েছেন। এখানকার প্রতিটি পরিবার খুব কষ্টে আছে।’
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, জেলার ওপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্রসহ অন্যান্য নদ-নদীর পানি আরও ৪৮ ঘণ্টা বৃদ্ধি পেতে পারে। ব্রহ্মপুত্রের তিনটি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। অন্যান্য নদ-নদীর পানি বিপৎসীমার নিচে রয়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার বলেন, এখন পর্যন্ত বানভাসিদের জন্য ৯ উপজেলায় ১৭৩ মেট্রিক টন চাল ও ১০ লাখ টাকা বিতরণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। মজুত আছে ৬০০ মেট্রিক টন চাল ও ৩০ লাখ টাকা। যা পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ