1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কু‌ড়িগ্রা‌মে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা ঢাকায় গোপনে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা ঝুলিয়ে স্বামী উধাও কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জোরদার কুড়িগ্রামের ফুলবাড়ীতে টিসিবি পণ্য না পেয়ে খালি হাতে ফিরলেন আড়াই হাজার কার্ডধারী কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু

  • প্রকাশিত : সোমবার, ১ জুলাই, ২০২৪
ছবি লোড হচ্ছে........
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
রোববার, ৩০ জুন ২০২৪ ১০:০০ পিএম.
কুড়িগ্রামের উলিপুরে ছেলের জীবন বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, রবিবার (৩০ জুন) সন্ধ্যা ৭টায় উপজেলার দলদলিয়া ইউনিয়ের অর্জুন গ্রামে। উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, মৃত দেলদার হোসেনের পুত্র আবু তাহের (৫০) ও তার ছেলে রাসেল মিয়া (১৬)। আবু তাহের পেশায় একজন দিনমজুর এবং তার ছেলে রাসেল মিয়া একাদশ শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা ৭ টার দিকে ছেলে রাসেল মিয়া ঘরের বৈদ্যুতিক বাল্ব নষ্ট হওয়ায় বাল্ব এবং বৈদ্যুতিক লাইনের মেরামত কাজ করছিলেন। ওই সময় বাবা আবু তাহের বাজার থেকে বাড়ীতে আসেন। রাসেল বৈদ্যুতিক লাইন মেরামতের সময় অসাবধানতাবশত মেইন সুইচ বন্ধ না করায় বিদ্যুৎস্পৃষ্ট হলে বাবা ছেলেকে বাঁচাতে গিয়ে তার গায়ে হাত দিলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে দুজনেই ঘটনাস্থলেই মারা যান। পরে প্রতিবেশীরা এসে দুজনের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ