1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কু‌ড়িগ্রা‌মে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা ঢাকায় গোপনে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা ঝুলিয়ে স্বামী উধাও কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জোরদার কুড়িগ্রামের ফুলবাড়ীতে টিসিবি পণ্য না পেয়ে খালি হাতে ফিরলেন আড়াই হাজার কার্ডধারী কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

তিস্তায় নৌকাডুবিতে ৯ম দিনে এক যুবকের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
ছবি লোড হচ্ছে........
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ ইং ০৪:০১ পিএম.
কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীতে নৌকা ডুবির ঘটনার নবম দিনে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন তিনজন।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বজরা ইউনিয়নের চর বজরা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত যুবকের নাম আনিছুর রহমান (২৯)। তিনি বজরা এলাকার চাঁদ মিয়ার ছেলে।
এলাকাবাসী জানান, গত ১৯ জুন সন্ধ্যায় তিস্তা নদীর খামার দামারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঝের চর এলাকায় ২৫ জন যাত্রী নিয়ে নৌকা ডুবির ঘটনা ঘটে। ওই দিন রাতেই ১৮ জনকে জীবিত ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ছয়জন নিখোঁজ হন। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান অব্যাহত রেখেছেন। এর মধ্যে আজ দুপুরে আনিছুর রহমানের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। নৌকা ডুবির ঘটনায় এখনো রুপালী বেগম (২৩), ইরা মনি (১০) ও শামীম (৫) নিখোঁজ রয়েছেন।
উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনের সাব-কর্মকর্তা আব্বাস আলী বলেন, আনিছুর রহমান নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যান্য নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিস্তা নদীতে নৌকা ডুবির ঘটনায় বৃহস্পতিবার দুপুরে আনিছুর রহমান নামের এক যুবকের মরদেহ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ