1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

কুড়িগ্রামে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় নিহত ২

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
ছবি লোড হচ্ছে.......
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
বুধবার, ২৬ জুন ২০২৪ ইং ০৪:৫৯ পিএম.
কুড়িগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহত দুজন হলেন, কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামরী উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজদ ও ফুলবাড়ী উপজেলা নবনির্বাচিত ভাইস চেয়াম্যান মেহেদি হাসানের বাবা আতাউর রহমান।
ভূরুঙ্গামরী থানা পুলিশ জানায়, বুধবার (২৬ জুন) সকালে আবুল কালাম আজদ (৬০) ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের সাহাপাড়ার নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে আন্ধারীরঝাড় যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে গিয়ে মারা যান। তিনি ওই এলাকার মৃত জব্বার আলীর সন্তান।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন বলেন, ‘সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।’
অপরদিকে ফুলবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসানের বাবা আতাউর রহমান (৬২) নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ জুন) রাত ১০টার দিকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ফুলবাড়ী-বালারহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা মোটরসাইকেলটি আটক করেছে। তবে চালক উপজেলার কুরুষা ফেরুষা গ্রামের ইমান আলীর ছেলে এবং ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ মোড় এলাকার ‘আদি মোটরসাইকেল মেকানিকসের’ কর্মচারী লিমন মিয়া (১৫) পালিয়ে গেছেন।
স্থানীয়রা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদে এশার নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন আতাউর রহমান। এ সময় পেছন দিক থেকে একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।
মোটরসাইকেলের ধাক্কায় পাকা রাস্তার ওপর পরে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু তার অবস্থা গুরুতর হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন দায়িত্বরত চিকিৎসক। পরে অ্যাম্বুলেন্স যোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নওয়াবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ