1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কু‌ড়িগ্রা‌মে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা ঢাকায় গোপনে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা ঝুলিয়ে স্বামী উধাও কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জোরদার কুড়িগ্রামের ফুলবাড়ীতে টিসিবি পণ্য না পেয়ে খালি হাতে ফিরলেন আড়াই হাজার কার্ডধারী কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

কুড়িগ্রামে সুপারির বস্তায় ৫৮৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

  • প্রকাশিত : বুধবার, ২৬ জুন, ২০২৪
ছবি লোড হচ্ছে........
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
মঙ্গলবার, ২৫ জুন ২০২৪ ইং ০৮:৫৯ পিএম.
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানার একটি চৌকস টিম ২৫ জুন ২০২৪ বিকেলে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোর্শেদুল হাসান পিপিএম এর  নেতৃত্বে ভূরুঙ্গামারী থানাধীন বাসস্টান্ড এলাকায় সুপারির বস্তায় অভিনব কায়দায় মাদক ফিটিং করে পরিবহনের সময় ৫৮৫ বোতল ফেন্সিডিলসহ নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন ভূলতা এলাকার মাদক কারবারি শামীম (২৯) কে হাতেনাতে গ্রেফতার করে ।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, ভূরুঙ্গামারীতে ৫৮৫ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মাদক কারবারি গ্রেফতারকৃত শামীম অভিনব কৌশলে সুপারির বস্তায় ফেন্সিডিল ফিটিং করে পরিবহনের চেষ্টা করে কিন্তু ভূরুঙ্গামারী থানা পুলিশের চৌকস অভিযানে সে মাদকসহ হাতেনাতে গ্রেফতার হয়। উক্ত বিষয়ে ভূরুঙ্গামারী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন। মাদক নির্মূলে আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ