1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

চিতাবাঘের বাচ্চাটিকে উদ্ধার করে অবমুক্ত করলো বন বিভাগ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
ছবি লোড হচ্ছে.......
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
রোববার, ২৩ জুন ২০২৪ ইং ০৭:৫৯ পিএম.
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় একটি চিতাবাঘের বাচ্চা উদ্ধার করা হয়েছে। বাচ্চাটি ১৬ জুন রাতে আরএস ফ্যাশন নামের একটি দোকানে ঢুকে পড়েছিল। পরে দোকানের মালিক সেটিকে খাঁচায় আটকে রাখেন। ৬ দিন পর, রোববার (২৩ জুন) সকালে পর বন বিভাগের কর্মকর্তারা উদ্ধার করেন বাঘের বাচ্চাটিকে।
ওই দোকানের মালিক রাসেল ইসলাম জানান, সেদিন রাত প্রায় আড়াইটার দিকে আমার দোকানে চিতাবাঘের বাচ্চাটি প্রবেশ করে। প্রথমে মনে করি সেটি বিড়াল। কিন্তু ভালো করে দেখি চিতাবাঘের বাচ্চা। পরে পাটের চট দিয়ে বাচ্চাটিকে ধরে খাঁচায় আটকে রাখি। বাচ্চাটি মানুষ দেখলে গর্জে ওঠে এবং ভয় পায়। বাচ্চাটিকে বিভিন্ন প্রকার মাংস খাওয়ানো হয়।
স্থানীয় আব্দুস সালাম মিয়া বলেন, পার্শ্ববর্তী ভারতের আসাম প্রদেশের মানকারচর পাহাড় থেকে বন্যার পানির স্রোতে চিতাবাঘের বাচ্চাটি বাংলাদেশে চলে আসে। উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তিমারী বাজারে গভীর রাতে একটি দোকানে সেটি ঢুকে পড়ে। দোকানের মালিক বাচ্চাটিকে না মেরে বাড়িতে একটি খাঁচায় আটকে রাখেন। শনিবার বন বিভাগের নিকট হস্তান্তর করেছে।
রৌমারী বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, গ্রামে একটি চিতাবাঘের বাচ্চা ঢুকে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং চিতাবাঘের বাচ্চাটিকে উদ্ধার করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান বলেন, বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ