1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

কুড়িগ্রামের নৌকাডুবিতে নিখোঁজ ৬, উদ্ধার ১৮

  • প্রকাশিত : শনিবার, ২২ জুন, ২০২৪
ছবি লোড হচ্ছে.........
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪ ইং ০২:০১ পিএম.
কুড়িগ্রামের উলিপুরের তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে শিশুসহ ৬ জন। ৬ জনের মধ্যে একই পরিবারের ৪ জন রয়েছে। তাদের মধ্যে ৪ জনই শিশু ও দুইজন স্বামী-স্ত্রী।
এদিকে বৃহস্পতিবার (২০ জুন) ফায়ার সার্ভিসের ডুবুরি দলের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। অপর দিকে তিস্তার পাড়ে অপেক্ষায় আছেন স্বজনেরা।
এর আগে বুধবার (১৯ জুন) সন্ধ্যার আগে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের পুরাতন বজরা ঘাট থেকে নৌকায় করে দাওয়াত খেতে যাচ্ছিল শিশু নারীসহ ২৫ জন যাত্রী। নৌকাটি তিস্তার ওপারে একই ইউনিয়নের দামার হাট ঘাটের কাছাকাছি পৌঁছাতেই তিস্তার তীব্র স্রোতে ডুবে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ও সাঁতার কেটে জীবিত উদ্ধার হন ১৮ জন। পরে ঘটনাস্থল থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। আর বাকি ৬ জনকে উদ্ধারে নদীতে তল্লাশী চালাচ্ছে রংপুর ও কুড়িগ্রাম থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল। কিন্তু তীব্র স্রোতে ব্যাহত হচ্ছে উদ্ধার কার্যকম।
নিখোঁজদের স্বজন আরিফুর ইসলাম বলেন, আমার ৬ জন লোক এখনো নিখোঁজ আছে। আর একটা বাচ্চা মারা গেছে। আর বাকি যারা ওই নৌকাটিতে ছিল সবাই আমরা অসুস্থ। বিয়ের বাড়ি না, দাওয়াত খাইতে যাওয়ার সময় আমাদের নৌকাটা ডুবে যায়।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, গতকাল সন্ধ্যার দিকে তিস্তা নদীতে ২৫ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যায়। গতকালই জীবিত ১৮ জনকে উদ্ধার করে স্থানীয়রা। এক শিশুর মরদেহ উদ্ধার করি আমরা। নিখোঁজদের সন্ধান না মেলা পর্যন্ত আমাদের উদ্ধারকাজ অব্যাহত থাকবে। ১০/১২ জনের ধারণ ক্ষমতার নৌকায় ২৫ জন যাত্রী ওঠায় এ দুর্ঘটনা ঘটে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ