1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কু‌ড়িগ্রা‌মে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা ঢাকায় গোপনে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা ঝুলিয়ে স্বামী উধাও কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জোরদার কুড়িগ্রামের ফুলবাড়ীতে টিসিবি পণ্য না পেয়ে খালি হাতে ফিরলেন আড়াই হাজার কার্ডধারী কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

শিক্ষার্থীদের বিদায় দিতে গিয়ে শিক্ষক নিজেই নিলেন চিরবিদায়

  • প্রকাশিত : বুধবার, ১২ জুন, ২০২৪
ছবি লোড হচ্ছে........
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
বুধবার, ১২ জুন ২০২৪ ইং ০৬:০০ পিএম.
শিক্ষার্থী‌দের বিদায় অনুষ্ঠানে বক্তব্য দিয়ে গিয়ে অসুস্থ হয়ে মারা গেছেন কু‌ড়িগ্রামের একটি কলেজের বাংলা বিষয়ের প্রভাষক খাজানুর ইসলাম (৪৪)। মঙ্গলবার (১১ জুন) বি‌কাল সা‌ড়ে পাঁচটার দি‌কে কু‌ড়িগ্রামের উলিপুর আদর্শ মহাবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
শিক্ষক খাজানুর ইসলামের বা‌ড়ি উপজেলার পান্ডুল ইউনিয়নের খামার আপুয়ারখাতা গ্রা‌মে। তি‌নি ওই গ্রা‌মের আবুল হো‌সে‌নের ছে‌লে। প‌রিবা‌রে তার স্ত্রী ও দুই ছেলে রয়ে‌ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপু‌রে আদর্শ মহাবিদ্যালয়ের ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠা‌ন সঞ্চাল‌নার দা‌য়ি‌ত্বে ছি‌লেন খাজানুর ইসলাম (৪৪)। অনুষ্ঠা‌ন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আকস্মিক অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে কু‌ড়িগ্রাম সদর হাসপাতা‌লে নেওয়া হলে কর্তব্যরত চি‌কিৎসক রংপুর মে‌ডিকেল ক‌লেজ হাসপাতা‌লে রেফার করেন। রংপুরে হাসপাতা‌লে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তোলা হলে রাত ৮টার দি‌কে হাসপাতাল চত্বরেই মারা যান তি‌নি।
কলেজ অধ্যক্ষ ছাইফুর রহমান ব‌লেন, অনুষ্ঠান শেষ হ‌তে না হ‌তেই শিক্ষক খাজানুর ইসলাম অসুস্থ হয়ে প‌ড়েন। দ্রুত তা‌কে হাসপাতা‌লে নেওয়া হ‌লে চি‌কিৎসক উন্নত চি‌কিৎসার জন্য কু‌ড়িগ্রা‌মে পাঠান। সেখান থে‌কে রংপুরে নেওয়ার জন্য প্রস্তু‌তি নেওয়া হচ্ছিল, সে সময় মারা যান তি‌নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ