1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থেকে ১০০ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রয়ের ৩,৩১,০০০/-টাকা সহ ০১ জন গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ৫ জুন, ২০২৪
ছবি লোড হচ্ছে.........
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-
গ্রেফতারকৃত আসামী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন এলাকায় খুচরা এবং পাইকারী হিসেবে সরবরাহ করতো। গ্রেফতারকৃত ব্যক্তির বাড়ী সীমান্ত নিকটবর্তী হওয়ায় অতি সহজেই মাদক সংগ্রহ করে নিজেদের সংরক্ষণে রেখে দিত। পরবর্তীতে সংগ্রহকৃত মাদক বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের নিকট খুচরা এবং পাইকারী দরে সরবরাহ বিক্রি করত। র‌্যাবের নিকট এরূপ গোয়েন্দা তথ্য আসে যে, উক্ত মাদক ব্যবসায়ীরা মাদক সংগ্রহ করে সরবরাহের জন্য তার নিজ বসত বাড়ীতে সংরক্ষন করে রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল পরিকল্পনা মোতাবেক উক্ত আসামীর বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে স্থানীয় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তাদের বাড়ী তল্লাশী করে উল্লেখিত আলামত সহ তাদেরকে গ্রেফতার করে।
বুধবার ০৫ জুন ২০২৪ ইং তারিখ  চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন কানসাট মিলিক বাগান বাড়ী গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে ১। মোঃ মিজানুর রহমান মিজান (৫০), পিতা- মৃত এন্তাজ আলী, মাতা-মৃত জহরন,সাং-কানসাট বাগানবাড়ি, থানা- শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে হেরোইন-১০০ গ্রাম এবং মাদক বিক্রয়ের ৩,৩১,০০০/- টাকা সহ গ্রেফতার করা হয়।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ