1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

কুড়িগ্রামে পশুর হাটে জাল টাকাসহ ২ জন গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ৫ জুন, ২০২৪
ছবি লোড হচ্ছে.......
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রামের উলিপুরে জাল টাকা দিয়ে গরু ক্রয় এর অভিযোগে মোঃ রফিকুল ইসলাম (২৪) ও তার পিতা মোঃ আলিম উদ্দিন কে ১ হাজার টাকার ৩৩ টি জাল নোটসহ গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, উলিপুরে হারু নেফরা এলাকার রিক্সাচালক ভিকটিম মুকুল মিয়া তার পালিত গরু বিক্রির উদ্দেশ্যে ৩১ মে দূর্গাপুর হাটে নিয়ে যায় এবং ধরনীবাড়ি এলাকার রফিকুল ইসলাম ও তার পিতা আলিম উদ্দিন গরুটি পছন্দ করে ৩৭ হাজার টাকা দাম নির্ধারণ করে। পরবর্তীতে প্রতারণার আশ্রয় নিয়ে উক্ত হাটের ইজারাদারকে টাকা দিতে হবেনা বলে ভিকটিমকে জাল টাকা দিয়ে দেয়। ভিকটিম প্রতারণাটি বুঝতে না পেরে টাকা নিয়ে বাড়িতে চলে যায় এবং সেই টাকা থেকে ৪ হাজার টাকা লোনের কিস্তি দেওয়া জন্য এনজিও কর্মীকে দিলে সে জানায় টাকাগুলি জাল।
ভিকটিম প্রতারণার বিষয়টি বুঝতে পেরে উলিপুরের বিভিন্ন হাটে প্রতারক রফিকুলের খোঁজ করতে থাকে। এক পর্যায়ে প্রতারক রফিকুলকে উলিপুর থানাহাটে দেখে চিনতে পেয়ে ভিকটিম উলিপুর থানা পুলিশের সহোযোগিতা নেন। পরে সোমবার (৩ জুন) বিকালে উলিপুর থানা পুলিশ বিষয়টি সম্পর্কে অবগত হয়ে মামলা রুজু ও তাৎক্ষণিকভাবে উক্ত প্রতারণার সাথে জরিত উলিপুর ধরনীবাড়ি ইউপির মুন্সিপাড়া এলাকার মোঃ রফিকুল ইসলাম (২৪) ও তার পিতা মোঃ আলিম উদ্দিন কে গ্রেফতার করে। পাশাপাশি ১ হাজার টাকার ৩৩ টি জাল নোট উদ্ধার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, উলিপুরে জাল টাকা দিয়ে গরু ক্রয় করার সময় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই চক্রের সাথে আরো কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে অনুসন্ধান অব্যহত রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ