1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কু‌ড়িগ্রা‌মে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা ঢাকায় গোপনে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা ঝুলিয়ে স্বামী উধাও কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জোরদার কুড়িগ্রামের ফুলবাড়ীতে টিসিবি পণ্য না পেয়ে খালি হাতে ফিরলেন আড়াই হাজার কার্ডধারী কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

লালমনিরহাটে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

  • প্রকাশিত : সোমবার, ৩ জুন, ২০২৪
ছবি লোড হচ্ছে.......
মো:সিরাজুল ইসলাম পলাশ
লালমনিরহাট জেলা প্রতিনিধি:-
লালমনিরহাটে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ গ্রাহক সেবা নিশ্চিতকরণ প্রসংঙ্গে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ জুন) সকাল ১০টা হতে সকাল ১১টা পর্যন্ত লালমনিরহাটের ১নং মোগলহাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে লালমনিরহাট সদর উপজেলা পরিষদ-১নং মোগলহাট ইউনিয়ন পরিষদ আঞ্চলিক সড়কে এলাকাবাসীর আয়োজনে এ ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সামছুল হক-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট প্রাণিসম্পদ চিকিৎসক মোঃ ফরহাদ হোসেন, বিশিষ্ট রাজনৈতিক নেতা মোঃ আমজাদ হোসেন, মোঃ আবুল হোসেন, ১নং মোগলহাট ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মোঃ শুকুর উদ্দিন প্রমুখ। এ মানববন্ধনে যোগ দেন ১নং মোগলহাট ইউনিয়নের ৪টি ওয়ার্ডের ইটাপোতা, কুরুল, কর্ণপুর, বুমকা এলাকার স্থানীয় ১হাজারের অধিক কৃষক ও পল্লী বিদ্যুৎ গ্রাহকসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
বক্তারা অভিযোগ করে বলেন, বর্তমানে প্রায় এক সপ্তাহ ধরে বিদ্যুৎ নেই। কিন্তু পল্লী বিদ্যুৎ এর পক্ষ থেকে দিন ও রাতে মিলিয়ে ৫ থেকে ৬ঘণ্টা বিদ্যুৎ থাকে। তাও ১ থেকে ২ঘণ্টা পর লোডশেডিং দেয়া হয়।
বক্তারা আরও বলেন, বিদ্যুৎ অফিসে এসব অভিযোগ নিয়ে গেলে দায়িত্বে থাকা ডেপুটি জেনারেল ম্যানেজার গ্রাহকদের সঙ্গে খারাপ আচরণ করেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। যদি আগামী ১২ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সরবরাহ ঠিক না করা হয় তাহলে আমরা পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করবো।
১নং মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব বলেন, অনেক এলাকাবাসী আসছে বিদ্যুৎ এর অভিযোগ নিয়ে। তারা সঠিকভাবে বিদ্যুৎ পাচ্ছেন না। আমরা পল্লী বিদ্যুতের উর্দ্ধতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করছি যেন সঠিকভাবে বিদ্যুৎ পায়।
তিনি আরও বলেন, আমার ইউনিয়ন পরিষদটি পল্লী বিদ্যুৎ এর সংযোগ রয়েছে। কয়েক দিন থেকে বিদ্যুৎ না থাকায় সেবা গ্রহীতারা সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
উল্লেখ্য যে, লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার সীমান্তবর্তী ১নং মোগলহাট ইউনিয়নের ৪টি ওয়ার্ডে গত কয়েক দিন ধরে পল্লী বিদ্যুতের সংযোগ না থাকাসহ ক্রমাগত লোডশেডিংয়ে বিপর্যস্ত এলাকার জনগণ। প্রতিদিন ৫ থেকে ৬ঘণ্টার বেশি বিদ্যুৎ পান না গ্রাহকরা। এবার তারা ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে রাস্তায় নেমেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ