1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

কুড়িগ্রামে দূর্নীতি দমন কমিশনের আয়োজনে গণশুনানি অনুষ্ঠিত

  • প্রকাশিত : সোমবার, ৩ জুন, ২০২৪
ছবি লোড হচ্ছে.........
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
রোববার, ২ জুন ২০২৪ ইং ০৫:০০ পিএম.
আজ ০২ জুন ২০২৪, রবিবার  দূর্নীতি দমন কমিশনের মাননীয় সচিব জনাব খোরশেদা ইয়াসমীন মহোদয় কুড়িগ্রাম জেলা প্রশাসন ও জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহোযোগিতায় দূর্নীতি দমন কমিশনের আয়োজনে ১৬৬ তম গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এর আগে মাননীয় সচিব মহোদয় গত ০১ জুন ২০২৪ বিকালে কুড়িগ্রাম সার্কিট হাউজে উপস্থিত হোন। কুড়িগ্রাম জেলা পুলিশ মাননীয় সচিব মহোদয়ের ২ দিনের কুড়িগ্রাম জেলা সফরের বিভিন্ন অনুষ্ঠানে প্রটেকশন ও প্রটোকল নিশ্চিত করেন।
উক্ত গণশুনানিতে মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইদুল আরীফ। এছাড়াও উপস্থিত ছিলেন, দূর্নীতি দমন কমিশনের মহাপরিচালক জনাব মোঃ আক্তার হোসেন,  পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, রংপুর বিভাগের দূর্নীতি দমন কমিশনের পরিচালক জনাব তালবুর রহমান, কুড়িগ্রাম দূর্নীতি দমন কমিটির সভাপতি জনাব মোঃ আফতাব উদ্দিন সহ কুড়িগ্রাম জেলার বিভিন্ন সরকারি, বেসরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ, শিক্ষক, ছাত্র-ছাত্রী, সাংবাদিকবৃন্দ সহ সর্বস্তরের সম্মানিত নাগরিকবৃন্দ।
“রুখবো দূর্নীতি, গরবো দেশ হবে সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যে কুড়িগ্রাম শেখ রাসেল পৌর অডিটরিয়ামে সকাল ০৯:০০ ঘটিকা থেকে দুপুর ০৩:০০ ঘটিকা পর্যন্ত দূর্নীতি দমন কতৃক ১৬৬ তম গণশুনানিতে কুড়িগ্রাম জেলার বিভিন্ন পর্যায়ের সম্মানিত নাগরিকবৃন্দ কুড়িগ্রাম জেলার বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তরের বিরুদ্ধে তাদের অভিযোগ তুলে ধরেন এবং সম্মানিত প্রধান অতিথি তাদের অভিযোগ শুনে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য দায়িত্বশীলদের নির্দেশনা প্রদান করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ