1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কু‌ড়িগ্রা‌মে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা ঢাকায় গোপনে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা ঝুলিয়ে স্বামী উধাও কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জোরদার কুড়িগ্রামের ফুলবাড়ীতে টিসিবি পণ্য না পেয়ে খালি হাতে ফিরলেন আড়াই হাজার কার্ডধারী কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

৬ষ্ঠ উপজেলা নির্বাচনে ৩য় ধাপে কুড়িগ্রামের নির্বাচিত চেয়ারম্যানবৃন্দ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
ছবি লোড হচ্ছে.......

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় নুরুন্নবী চৌধুরী খোকন, ফুলবাড়ী উপজেলায় মো. এজাহার আলী ও নাগেশ্বরী উপজেলায় কে এম মহিবুল ইসলাম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৯ মে) কুড়িগ্রাম নির্বাচন কর্মকর্তা আলমগীর করিব বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যানদের নাম ঘোষণা করেন।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নুরুন্নবী চৌধুরী খোকন। তিনি ভূরুঙ্গামারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ঘোড়া প্রতীকে তিনি ৪৭ হাজার ৭৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বহিষ্কৃত ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহীন শিকদার মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৫৬২ ভোট।

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. এজাহার আলী। তিনি শিমুলবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। ঘোড়া প্রতীক নিয়ে তিনি ২৭ হাজার ৬২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৬৪২ ভোট।

আর নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কে এম মহিবুল ইসলাম খোকন। তিনি জাতীয় পার্টির সমর্থক। কাপ-পিরিচ প্রতীক নিয়ে তিনি ৪৭ হাজার ৩৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাগেশ্বরী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা জামান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৬১৬ ভোট।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ