1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কু‌ড়িগ্রা‌মে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা ঢাকায় গোপনে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা ঝুলিয়ে স্বামী উধাও কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জোরদার কুড়িগ্রামের ফুলবাড়ীতে টিসিবি পণ্য না পেয়ে খালি হাতে ফিরলেন আড়াই হাজার কার্ডধারী কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

২২ লাখ জনসাধারণের একটি লোকাল ও একটি আন্তঃনগর ট্রেন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
ছবি লোড হচ্ছে.......
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
২২ লাখ মানুষের জন্য একটি লোকাল ও একটি আন্তঃনগর ট্রেন নাজুক অবস্থা কুড়িগ্রামের রেলসেবার। ট্রেন দুটি নিয়েও শিডিউল বিপর্যয়, টিকিট বিড়ম্বনাসহ রয়েছে নানা অভিযোগ। ভোগান্তির শেষ নেই সাধারণ মানুষের। ট্রেনের সংখ্যা ও সেবার মান বাড়ানোর দাবি পিছিয়ে পড়া এঅঞ্চলের মানুষের।
কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসাসহ নানা প্রয়োজনে এই অঞ্চলের মানুষ রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় যাতায়াতে ট্রেনকেই পছন্দ করে। কিন্তু জেলায় রয়েছে একটি মাত্র লোকাল ট্রেন, যেটি চলে চিলমারীর রমনা থেকে রংপুর পর্যন্ত। একটি আন্তঃনগর ট্রেন কুড়িগ্রাম এক্সপ্রেস। চলে কুড়িগ্রাম স্টেশন থেকে ঢাকা পর্যন্ত। এরও শিডিউল বিপর্যয় আর চরম টিকিট সংকটে দিশেহারা সাধারণ মানুষ।
সেবার মান নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ রেলের কর্মকর্তারা।
পাশের জেলা পঞ্চগড়ে আন্তঃনগর পাঁচটিসহ মোট ছয়টি, লালমনিরহাটে চারটি আন্তঃনগরসহ ডেমু, লোকাল ও কমিউটার মিলে আটটি ট্রেন চলাচল করে।
এছাড়া নীলফামারীতে আটটি রংপুরে মোট ১০টি ও দিনাজপুরেও একই সংখ্যক ট্রেন চলাচল করে। কিন্তু কুড়িগ্রামের চিত্র একেবারেই ভিন্ন। জেলার আর্থসামাজিক উন্নয়নে দ্রুত রেলের সংখ্যা বাড়ানোর দাবি পিছিয়ে পড়া এ অঞ্চলের মানুষের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ