1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কু‌ড়িগ্রা‌মে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা ঢাকায় গোপনে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা ঝুলিয়ে স্বামী উধাও কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জোরদার কুড়িগ্রামের ফুলবাড়ীতে টিসিবি পণ্য না পেয়ে খালি হাতে ফিরলেন আড়াই হাজার কার্ডধারী কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

কুড়িগ্রামে সন্ত্রাসী হামলা ও এসিড নিক্ষেপকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ মে, ২০২৪
ছবি লোড হচ্ছে........
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রামের চিলমারীতে বালাবাড়ীহাট ভাষারভিটা এলাকায় জোড় করে জমি দখলের চেষ্টা ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও এসিড নিক্ষেপকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার ( ২৩ মে ) দুপুরে উপজেলা পরিষদের সামনে কেসি রাস্তায় মানববন্ধনে অংশগ্রহণ করে ভুক্তভোগী এলাকার কয়েকশত নারী-পুরুষ।
নানান স্লোগান লেখা প্ল্যাকার্ড ও এসিড নিক্ষেপসহ সন্ত্রাসী হামলার ছবি হাতে নিয়ে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মো.বজলার রহমান লাভলু, গোলাম মোস্তফা লিটু, বক্তার আলী, গয়ছল হক প্রমুখ।
মানববন্ধনে বক্তারা প্রশাসনের নিকট সন্ত্রাসী হামলাকারী ও এসিড নিক্ষেপকারীদের ঘটনার সুষ্ঠু তদন্ত করে শাস্তি প্রদানের জোড় দাবি জানান।
উল্লেখ্য, উপজেলার বালাবাড়ীহাট ভাসারভিটা এলাকার বজলার রহমান লাভলু গং ও নূর মোহাম্মদ গং এর মধ্যে জমি দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই জমি নিয়ে চলমান মামলায় বিজ্ঞ আদালত বজলার রহমান গং এর পক্ষে রায় প্রদান করেন। আদালতের পক্ষ থেকে গত ২০২৩ সালের ২৪ আগস্ট তারিখে তাদের নিকট জমির দখলও বুঝিয়ে দেয়া হয়। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সমাধানের জন্যও কয়েক দফা উদ্যোগ নেয়া হয়েছিল।
গত শুক্রবার (১৭ মে) সকালে বজলার রহমান সরকার লাভলু গং জমির সীমানা ঠিক করতে গেলে নুর মোহাম্মদ গং তাদের উপর অতর্কিত হামলা চালায়।হামলায় বজলার গং এর আকবর আলীর ছেলে মুকুল মিয়ার পায়ে দা দিয়ে কোপ মারলে পা মারাত্মক জখম হয়। এসময় নুর মোহাম্মদ বাহিনীর এসিড মিশ্রত গরম পানি নিক্ষেপে গয়ছল হকের স্ত্রী সাহেরা বেগম, বক্তার আলীর ছেলে সুরুজ্জামান উজ্জল ও বশির উদ্দিনের ছেলে গোলাম মোস্তাফা লিটুর শরীরের বিভিন্ন অঙ্গ ঝলসে যায়। এসিড মিশ্রিত গরম পানিতে ঝলসে যাওয়া ওই ৩ জনকে প্রথমে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
মামলার বাদী মো.বজলার রহমান লাভলু জানান, তারা আদালত কর্তৃক রায়প্রাপ্ত জমিতে গেলে নূর মোহাম্মদ, বকুল বেগম ওরফে বোনো, ফজলুল হক ওরফে আল্টু, মাইদুল ইসলাম, মাজেদুল ইসলাম, পারুল বেগম ও রোকাইয়া বেগমরা দেশীয় বিভিন্ন প্রকার অস্ত্র নিয়ে হামলা চালায় এবং আমাদের শরীরে এসিড মিশ্রিত গরম পানি নিক্ষেপ করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ