1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কু‌ড়িগ্রা‌মে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা ঢাকায় গোপনে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা ঝুলিয়ে স্বামী উধাও কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জোরদার কুড়িগ্রামের ফুলবাড়ীতে টিসিবি পণ্য না পেয়ে খালি হাতে ফিরলেন আড়াই হাজার কার্ডধারী কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

কুড়িগ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ বাড়িতে আগুন

  • প্রকাশিত : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
Image loading....
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ছাড়া গাছে বেঁধে দুজনকে নির্যাতন করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকালে সদর উপজেলা কাঁঠালবাড়ি ইউনিয়নের শিবরাম গ্রামে এ ঘটনা ঘটে।
কুড়িগ্রাম সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আর. এম. সাইদ এ তথ্য নিশ্চিত করেছেন।
শিবরাম গ্রামের আব্দুর রহমান ও শাহবর নামের দুই ব্যক্তির মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। এরই পরিপ্রেক্ষিতে শাহবর আলী ও তার লোকজন সোমবার আব্দুর রহমান ও তার ভাই রফিকুল ইসলামকে গাছে বেঁধে মারধর করেন। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে।
রফিকুল ইসলাম বলেন, ‘আমার দুহাত রশি দিয়ে বেঁধে কিল ঘুষি দিয়ে পকেট থেকে সরিষা বিক্রির ৫০ হাজার টাকা শাহবর ও তার ছেলে আহসান ছিনিয়ে নেন। আমাদেরকে ফাঁসাতে শাহবর নিজে তার বাড়ির পূর্ব দিকে পরিত্যক্ত একটি ঘরে আগুন লাগিয়ে দেন।’
অভিযুক্ত শাহবর আলী বলেন, ‘আমার পৈত্রিক জমিতে চাষাবাদ করে আসছি। কিন্তু আব্দুর রহমান আমার শরিকদের জমি কিনে আমার জমি দখলে নিয়েছেন। এ জন্য আমি আমার জমি উদ্ধারের চেষ্টা করছি।’
ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আর. এম. সাইদ বলেন, ‘আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ