1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

কুড়িগ্রামে এসএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তা সুনিশ্চিতকরণে পুলিশের সভা

  • প্রকাশিত : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
Image loading...
এসএসসি পরীক্ষা -২০২৪ কঠোর নিরাপত্তায় নির্বিঘ্নে সুসম্পন্ন করার লক্ষ্যে বিশেষ নিরাপত্তা সভা ২০২৪ পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
এসএসসি পরীক্ষা -২০২৪ কঠোর নিরাপত্তায় নির্বিঘ্নে সুসম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসন, শিক্ষক, শিক্ষা ব্যবস্থাপক ও পরীক্ষার্থীদের নিরাপত্তা সংক্রান্তে পুলিশি সহায়তা নিশ্চিত করার জন্য কুড়িগ্রাম জেলা পুলিশের সকল অতিরিক্ত পুলিশ সুপার, সহকারি পুলিশ সুপার, সকল থানার অফিসার ইনচার্জ, ডিবি, পুলিশ গোয়েন্দা সংস্থা, ট্রাফিক বিভাগ নিয়ে এক বিশেষ নিরাপত্তা সভা ২০২৪ পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
Image loading...
সভায় এসএসসি পরীক্ষা-২০২৪ সুষ্ঠু, সুন্দর, নির্বিঘ্নে সম্পন্নের জন্য কঠিন কঠোর পুলিশি নিরাপত্তা ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সকল সিকিউরিটি এপ্যারাটাস ব্যবহার করার সিদ্ধান্ত গৃহীত হয়। কোচিং সেন্টার, প্রিন্টার্স ও ফটোকপিয়ারের স্থান সহ সন্দেহভাজন স্থানে তীব্র গোয়েন্দা নজরদারি নিশ্চিত করছে।
পরীক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্নে যাতায়াত ও পড়াশুনা পরিবেশ নিশ্চিত করার জন্য সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনাসহ এন্টি-সোস্যাল ও পাবলিক নুউসেন্স (যেমন উচ্চস্বরে মাইকিং, সাউন্ড সিস্টেম) দমনে প্রসিকিউশন প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়।
পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলামের সভাপতিত্বে উক্ত নিরাপত্তা ব্রিফিং এ উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ, (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ.কে.এম. ওহিদুন্নবী এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিভিন্ন সার্কেল অফিসার সহ ইউনিট ইনচার্জবৃন্দ।
জেলা প্রশাশন, শিক্ষা ব্যবস্থাপকসহ সকলের সাথে সুসমন্বয়ের মাধ্যমে কুড়িগ্রামের পরীক্ষার্থীদের একটি দুর্দান্ত, নান্দনিক, প্রত্যয়ী ও আলোকময় ভবিষ্যৎ বিনির্মানের এই যাত্রায় অগ্রগন্য সারথী কুড়িগ্রাম জেলা পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ