1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

কুড়িগ্রামে সংস্কার অভাবে বেহাল সড়ক, দুর্ভোগ চরমে

  • প্রকাশিত : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
Image loading....
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রামের রাজারহাট-আনন্দবাজার সড়কটি সংস্কারের অভাবে খানাখন্দে ভরে গেছে। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছে বিভিন্ন ধরনের যানবাহন ও পথচারী। বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীরাও বিপাকে পড়িছেন। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল সড়ক দিয়ে চলাচলে দুর্ভোগে পড়েছে স্থানীয়রা।
সরেজমিনে দেখা গেছে, উপজেলা শহরের সোনালী ব্যাংক চত্তর থেকে রাজমাল্লির হাট ও ফরকেরহাটের উপর দিয়ে কুড়িগ্রাম-উলিপুর সড়কের সঙ্গে সংযোগ স্থাপন হয়েছে সড়কটি। উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন ওমর মজিদ থেকে উপজেলা সদরে আসা যাওয়ার জন্য একমাত্র সড়ক হওয়ায় প্রতিদিন অসংখ্য যানবাহন ও পথচারী চলাচল করে। বর্ষা মৌসুমে গর্তগুলো পানিতে ভর্তি ও শুস্ক মৌসুমে ধুলোবালি জমে থাকায় প্রায় ছোট খাটো দুর্ঘটনা লেগেই আছে। বালাকান্দি গ্রামের সায়েম সরকার বলেন, এই সড়কে সুস্থ্য মানুষ চলাচল করাই কঠিন। কেউ অসুস্থ্য হলে উল্টোপথে কুড়িগ্রাম যাওয়া ছাড়া কোনো উপায় নেই।
উমর মজিদ ইউপি থেকে রাজারহাটে আসা সিনিয়র দলিল লিখক আব্দুর রশিদ বকশী বলেন, প্রতিদিন অনেক কষ্ট করে অফিসে আসতে হয়। রাস্তাটি দ্রুত সংস্কার আমাদের দাবি।উমর মজিদ ইউপির চেয়ারম্যান আহসানুল কবির আদিল বলেন, দুর্ভোগ থেকে মুক্তি পেতে সড়কটি সংস্কারে কর্তৃপক্ষকে একাধিকবার অনুরোধ করা হয়েছে।
রাজারহাট উপজেলা এলজিইডির প্রকৌশলী সোহেল রানা এ বিষয়ে বলেন, এই উপজেলায় চলাচলের জন্য সড়কটি গুরুত্বপূর্ণ। সড়কটি সংস্কারের জন্য প্রাক্কলন করে ঢাকায় পাঠানো হয়েছে। অনুমোদন হলে টেন্ডার দিয়ে কাজ শুরু করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ