1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কু‌ড়িগ্রা‌মে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা ঢাকায় গোপনে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা ঝুলিয়ে স্বামী উধাও কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জোরদার কুড়িগ্রামের ফুলবাড়ীতে টিসিবি পণ্য না পেয়ে খালি হাতে ফিরলেন আড়াই হাজার কার্ডধারী কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

কুড়িগ্রামে ট্রাকচাপায় প্রান গেলো মোটরসাইকেল আরোহীর

  • প্রকাশিত : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
ছবি লোড হচ্ছে...
ট্রাক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পাথরবোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী বিপুল মিয়া (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন অপর একজন মোটরসাইকেল আরোহী।
নিহত কিশোর উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের দক্ষিণ ভারতের ছড়া লক্ষীমোড় গ্রামের আনিছুর রহমানের ছেলে এবং আহত কিশোর একই গ্রামের সোবাহান আলীর পুত্র রাঙা মিয়া (১৮)।
শনিবার (১৩ জানুয়ারি) রাতে উপজেলার স্থলবন্দর সড়কের ঘুণ্টিঘর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মোটরসাইকেলে করে দুই কিশোর বাড়ি থেকে ভুরুঙ্গামারী যাচ্ছিল। এ সময় ঘুণ্টিঘর নামক এলাকায় পৌঁছালে সোনাহাট স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি ট্রাক পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে বিপুল ছিটকে ট্রাকের নিচে পরে ঘটনাস্থলেই মারা যান।
এ সময় পথচারী ও এলাকাবাসীরা ট্রাকটি আটক করে। আর আহত রাঙাকে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এসময় ট্রাকের ড্রাইভার কৌশলে পালিয়ে যান।
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ নিহতের স্বজনরা বাড়ি নিয়ে গেছেন। ঘাতক ট্রাকটি থানা হেফাজতে আনা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ