1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কু‌ড়িগ্রা‌মে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা ঢাকায় গোপনে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা ঝুলিয়ে স্বামী উধাও কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জোরদার কুড়িগ্রামের ফুলবাড়ীতে টিসিবি পণ্য না পেয়ে খালি হাতে ফিরলেন আড়াই হাজার কার্ডধারী কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

কুড়িগ্রামে সা‌বেক সংসদ সদস্যের গরু চু‌রি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
ছবি লোড হচ্ছে....
প্রতীকি ছবি
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে এক সা‌বেক এম‌পির গোয়াল ঘর থে‌কে দু‌’টি গরু চু‌রির ঘটনা ঘটেছে। চু‌রি হ‌ওয়া গরু দু’‌টির মূল্য প্রায় দেড় লাখ টাকা।
বৃহস্পতিবার (১১ জানুয়া‌রি) ভোর রা‌তে পৌর শহ‌রের মধ‌্যবাজার এলাকায় এ ঘটনা ঘ‌টে।
স্থানীয়রা জানান, পৌর শহ‌রের বা‌সিন্দা সা‌বেক সংসদ সদস‌্য আমজাদ হো‌সে‌ন ‌নিজ বা‌ড়ি‌তে গোয়াল ঘরে ক‌য়েক‌টি ফ্রিজিয়ান জা‌তের গরু পালন ক‌রে আস‌ছি‌লেন। তার গোয়াল ঘরে পাঁচটি গাভী, দু’টি বাছুর, একটি ক‌রে ষাঁড় ও বকনা গরু ছিল।
প্রতি‌দি‌নের ম‌তো বুধবার রা‌তে গরুগু‌লো‌কে খাবার দি‌য়ে তালাবদ্ধ ক‌রে রা‌খা হয়। বুধবার সকালে গরুগুলোকে বের করার জন্য গেলে দেখা যায় যে গোয়াল ঘরের দরজার তালা ভাঙা। প‌রে সেখা‌নে থাকা ৯টি গরুর মধ্যে এক‌টি ষাঁড় ও একটি বকনা গরু চু‌রি হতে দেখা যায়।
এ বিষয়ে সা‌বেক এ এম‌পির পুত্র ও কু‌ড়িগ্রাম জেলা আওয়ামী লী‌গের সদস‌্য সাজাদুর রহমান তালুকদার সাজু ব‌লেন, প্রতি‌দি‌নের ম‌তো রা‌তে গরুগু‌লোকে খাবার দি‌য়ে রাখা হয়। বৃহস্পতিবার ভোর রা‌তে কে বা কারা বা‌ড়ির পেছ‌নের দেয়াল টপ‌কি‌য়ে ভেত‌রে প্রবেশ ক‌রে। প‌রে গোয়া‌লে থাকা ৯‌টি গরুর ম‌ধ্যে এক‌টি ষাড় ও একটি বকনা গরু চু‌রি ক‌রে নি‌য়ে যায়। রা‌তে প্রচণ্ড শী‌তের কার‌ণে বের না হওয়ায় এ ঘটনা ঘট‌তে পা‌রে ব‌লে ধারণা করা হ‌চ্ছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা কবে।
উলিপুর থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত‌্যতা ন‌ি‌শ্চিত ক‌রে ব‌লেন, ঘটনাস্থল প‌রিদর্শন করা হ‌য়ে‌ছে। চু‌রি হওয়া গরু উদ্ধা‌রে চেষ্টা চল‌ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ