1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

সুন্নাতে খাৎনা করাতে গিয়ে আর চোখ মেলেনি আয়ান

  • প্রকাশিত : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
ছবি লোড হচ্ছে
ছবি সংগ্রহীত

তাওরাত হোসেন তালহা, দৈনিক কলম অনলাইন ডেস্ক:-

রাজধানীর বাড্ডার সাঁতারকুলে অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নতে খৎনার অপারেশন করাতে যাওয়া শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় ভুল চিকিৎসার অভিযোগে মামলা দায়ের করেছেন শিশুটির বাবা মো. শামীম আহমেদ।
মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর বাড্ডা থানায় মামলাটি দায়ের করেন তিনি।
বাড্ডা থানায় অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসিন গাজী মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বলেন, শিশু আয়ানের বাবা মো. শামীম আহমেদ অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে মামলাটি দায়ের করেছেন। মামলায় ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের দুই ডাক্তার ও পরিচালককে আসামি করা হয়েছে।
মামলার আসামিদের মধ্যে অ্যানেসথিসিয়া স্পেশালিষ্ট ডা. সাইদ সাব্বির আহমেদ, হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. তাসনুবা মাহজাবিনের নাম জানা গেছে। তবে হাসপাতালের পরিচালকের নাম জানা যায়নি।
উল্লেখ্য, সুন্নতে খৎনা করাতে গত রোববার (৩১ ডিসেম্বর) ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে শিশু আয়ানকে ভর্তি করায় পরিবার। সেখানে তাকে অস্ত্রোপচার পূর্ববর্তী অ্যানেসথিসিয়া দেওয়ার পর টানা তিনদিন জ্ঞান ফেরেনি তার। পরে তাকে গুলশান-২ এর ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত (৭ জানুয়ারি) রাত ১১টা ৫০ মিনিটে শিশু আয়ানের লাইফ সাপোর্ট খুলে দিয়ে চিকিৎসকরা তাকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ