1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

একটি দল মনে করে, আপনার-আমার ভোটের কোনো মূল্য নেই: ছাত্রলীগ সভাপতি

  • প্রকাশিত : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
ছবি লোড হচ্ছে
গতকাল শনিবার রাতে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের নির্বাচনী পথসভায় সাদ্দাম হোসেন
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ক্ষমতার মসনদে কে বসবে তা দেশের জনগণ নির্ধারণ করবে। গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রীর নেতৃত্বে ৭ জানুয়ারি শুধু নৌকা বিজয়ী হবে না, স্মার্ট বাংলাদেশ বিজয়ী হবে না, তিনি ৭ জানুয়ারি গণতন্ত্রকে বিজয়ী করবেন, বাংলাদেশকে বিজয়ী করবেন।’
গতকাল শনিবার রাতে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের নির্বাচনী পথসভায় সাদ্দাম হোসেন এসব কথা বলেন। উপজেলা ছাত্রলীগের আয়োজনে পৌর শহরের গবামোড়ে এ নির্বাচনী সভা হয়।
পথসভায় সাদ্দাম হোসেন কোনো দলের নাম উল্লেখ না করে বলেন, ‘একটি তথাকথিত বৃহৎ রাজনৈতিক দল মনে করে, আপনার-আমার ভোটের কোনো মূল্য নেই। আপনি-আমি ভোট দিলাম কি দিলাম না, তার গুরুত্ব তাদের কাছে নেই। তাদের কাছে আপনার-আমার ভোটের চেয়ে আপনার-আমার লাশ গুরুত্বপূর্ণ। এ কারণে তারা আগুন-সন্ত্রাস করছে। তাদের কাছে লাখো শহীদের রক্তে রঞ্জিত বাংলাদেশের সংবিধানের গুরুত্ব নেই, তাদের কাছে বিদেশিদের প্রেসক্রিপশন গুরুত্বপূর্ণ।’
এ সময় তরুণ প্রজন্মের ভোটারদের উদ্দেশ করে ছাত্রলীগ সভাপতি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী যখন ২০০৮ সালে নির্বাচিত হন, তখন ৫০ লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করত। আজ ২০২৩ সালে বাংলাদেশে ১৩ কোটির অধিক মানুষ ইন্টারনেট ব্যবহার করে। ওই সময় ১০০ জনের মধ্যে ৪০ জন বিদ্যুৎ সুবিধার আওতায় ছিল, আজ বাংলাদেশে শতভাগ বিদ্যুতায়নের আওতায় এসেছে। ২০০৮ সালে মাথাপিছু আয় ছিল ৭২৪ মার্কিন ডলার, ভারতের মাথাপিছু আয় ছিল ৯০০ মার্কিন ডলার; আজ ২০২৩ সালে আমাদের মাথাপিছু আয় ২৮২৪ মার্কিন ডলার আর ভারতের মাথাপিছু আয় আমাদের চেয়ে কম।’
সাদ্দাম হোসেন বলেন, ‘বিএনপি-জামায়াত তাদের শেষ যে বাজেট ঘোষণা করে, তা ছিল ৬১ হাজার কোটি টাকার। আর ২০২৩ সালে শেখ হাসিনা সরকার শুধু শিক্ষা খাতে বাজেট দিচ্ছে ১ লাখ কোটি টাকা। শেখ হাসিনার কারণে বছরের প্রথম দিনে ৩ কোটি শিক্ষার্থী একযোগে নতুন বই পাচ্ছে।’ এ সময় তিনি কুড়িগ্রাম-৩ আসনে নৌকার প্রার্থী সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবাকে ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান।
উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঈনুর রশীদ নোমানের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব রানা, সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু, পৌর মেয়র মামুন সরকার মিঠু, জেলা আওয়ামী লীগের সদস্য সাজাদুর রহমান তালুকদার সাজু প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ