1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

র‍্যাব অধিনায়ক বলেছেন, সাংবাদিকরা নির্ভয়ে দায়িত্ব পালন করবেন

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
ছবি লোড হচ্ছে
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুর ২টায় কুড়িগ্রামের রৌমারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে র‌্যাব-১৪ এর জামালপুর সিপিসি-১ আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:
র‍্যাব-১৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মহিবুল ইসলাম খান পিপিএম বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকরা নির্ভয়ে তাদের দায়িত্ব পালন করতে পারবেন। নির্বাচনের নীতিমালা স্মরণ করে দিয়ে তিনি বলেন, ভোট গ্রহণের কক্ষে প্রবেশ করতে পারবেন।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুর ২টায় কুড়িগ্রামের রৌমারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে র‍্যাব -১৪ এর জামালপুর সিপিসি-১ আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, সাংবাদিকরা চাইলে ভিডিও ধারণ করতে পারবেন। তবে লাইভ করতে পারবেন না। সেই সঙ্গে কক্ষে ১০ মিনিটের বেশি সময় অবস্থান করতে পারবেন না। এ ছাড়া ভোট প্রদানের বুথে প্রবেশ করতে পারবেন না। সাংবাদিকদের নির্বাচনি নীতিমালা মেনে চলতে হবে।
এ সময় র‍্যাব-১৪ এর জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মেজর আবরাব ফয়সাল সাদী, সহকারী পুলিশ সুপার (রৌমারী সার্কেল) মমিনুল ইসলাম, রৌমারী থানার ওসি (তদন্ত) মোশাহেদ খান, উপ-সহকারী পরিচালক মিজানুর রহমানসহ জেলা এবং উপজেলার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ