1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কু‌ড়িগ্রা‌মে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা ঢাকায় গোপনে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা ঝুলিয়ে স্বামী উধাও কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জোরদার কুড়িগ্রামের ফুলবাড়ীতে টিসিবি পণ্য না পেয়ে খালি হাতে ফিরলেন আড়াই হাজার কার্ডধারী কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

কুড়িগ্রামে কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
ছবি লোড হচ্ছে
কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ দস্যুতা মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি হামিদুল ইসলামকে আটক অবস্থায় তোলা ছবি।
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
প্রকাশ মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩ ইং
দস্যুতা মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি হামিদুল ইসলামকে গ্রেফতার  করছে কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ। প্রায় এক যুগ থেকে পলাতক এ আসামিকে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গতকাল রবিবার রাতে গ্রেফতার করে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। দস্যুতা মাদকসহ ঢাকা, লালমনিরহাট এবং কুড়িগ্রামে তার নামে ৪ টি মামলা রয়েছে।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, লালমনিরহাট জেলায় ২০১২ সালের একটি দস্যুতা মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হামিদুলকে
ওয়ারেন্ট মূলে গ্রেফতার করা হয় পুলিশি ফাঁদে ফেলে।
রবিবার রাতে রাজারহাট একতা বাজার থেকে গ্রেফতার করা হয়। তার বাড়ি রাজারহাট উপজেলার মীরেরবাড়ি বিশবাড়ি পাঙ্গা এলাকায়। লালমনিরহাট জেলায় ২০১২ সালে দস্যুতার মামলা রুজু হয়। জামিন নেয়ার পর থেকে সে পলাতক ছিলো।  পলাতক থাকায় ২০২০ সালের প্রথম দিকে আসামীর অনুপস্থিতিতে ৫ বছরের সাজা প্রদান করেন বিজ্ঞ আদালত। উক্ত আসামী দীর্ঘদিন ধরে ঢাকা সহ বিভিন্ন জেলায় অবস্থান করে আত্নগোপন করে। প্রায় একযুগ পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না হামিদুলের। পুলিশের চৌকস টিম দীর্ঘ অনুসন্ধানে ফাঁদ পেতে তাকে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার  হিসার পদোন্নতি প্রাপ্ত) রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় কেউ অপরাধ করে পার পায় না। আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে অপরাধীদের গ্রেফতার করে আইনের মুখোমুখি করছি।  একটি উন্নয়নমুখী নান্দনিক মাদকমুক্ত কুড়িগ্রামের প্রত্যয়ে জেলা পুলিশ সকলের সহায়তা কামনা করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ