1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:০০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কু‌ড়িগ্রা‌মে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা ঢাকায় গোপনে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা ঝুলিয়ে স্বামী উধাও কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জোরদার কুড়িগ্রামের ফুলবাড়ীতে টিসিবি পণ্য না পেয়ে খালি হাতে ফিরলেন আড়াই হাজার কার্ডধারী কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

কুড়িগ্রামের ইউপি চেয়ারম্যানের ছেলে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার

  • প্রকাশিত : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
ছবি লোড হচ্ছে
ছবি সংগ্রহীত: কুড়িগ্রামে ৮ শত পিস ইয়াবাসহ মো. ফরিদুল ইসলাম ফরহাদ
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩ ইং
কুড়িগ্রামে ৮ শত পিস ইয়াবাসহ মো. ফরিদুল ইসলাম ফরহাদ (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত ফরিদুল ইসলাম ফরহাদ কুড়িগ্রাম সদর উপজেলার ৯ নম্বর যাত্রাপুর ইউপি চেয়ারম্যান  আব্দুল গফুরের ছেলে। ২৩ শে ডিসেম্বর (শনিবার) রাত আনুমানিক সারে ৮ টার সময় উপজেলার যাত্রাপুর সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, ২৩ ডিসেম্বর (শনিবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল যাত্রাপুর সড়কে অভিযান চালায়। এ সময় মো. ফরিদুল ইসলাম ফরহাদের মটর সাইকেলের গতিরোধ করে। এ সময় তাকে তল্লাশি করলে ৮ শত পিস ইয়াবা উদ্ধার করে ডিবি পুলিশ।
ইয়াবাসহ ছেলে ফরিদুল ইসলাম ফরহাদকে গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল গফুর বলেন, একটি কুচক্রি মহল ষড়যন্ত্র করে আমার ছেলেকে ধরিয়ে দিয়েছে। আমি যতটুকু শুনেছি পাশে একজন মেয়ের কাছ থেকে মূলত ইয়াবা উদ্ধার করে কিন্তু ডিবি পুলিশ মেয়েটিকে ছেড়ে দিয়ে আমার ছেলেকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ আইয়ুব আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ডিবির একটি দল চেয়ারম্যান পুত্র ফরহাদের মটর সাইকেল তল্লাশি চালিয়ে ৮ শত পিস ইয়াবা উদ্ধার করে। বর্তমানে সে ডিবি হেফাজতে রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ