1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

কুড়িগ্রামে অবৈধ বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার

  • প্রকাশিত : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
ছবি লোড হচ্ছে
ধরলার চর থেকে জব্দকৃত বালুভর্তি ট্রাক্টর
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩  ইং
কুড়িগ্রামের ফুলবাড়ীতে শেখ হাসিনা ধরলা সেতুর দক্ষিণ পাশে ধরলা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি ট্রাক্টর জব্দ করে মালিকের ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার রাতে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ট্রাক্টরটি জব্দ করেন।
 জানা গেছে, দীর্ঘদিন থেকে শেখ হাসিনা ধরলা সেতু এলাকায় একটি বালু ব্যবসায়ী সিন্ডিকেট শতশত ট্রাক্টরের মাধ্যমে ধরলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা চালিয়ে আসছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদ ওই এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানের খবর পেয়ে কয়েকটি ট্রাক্টর পালিয়ে গেলেও কুড়িগ্রাম সদর উপজেলার ঠিকাদার পাড়া এলাকার মৃত আইন উদ্দিনের ছেলে সিরাজুল ইসলামের ট্রাক্টর টি জব্দ করে থানায় নিয়ে আসে ভ্রাম্যমাণ আদালত। ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ