1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

আসন পেলেন না এমপি আছলাম, চেয়ারম্যান ও এমপি কোনোটাই জুটলো না জাফরের

  • প্রকাশিত : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
Image loading
ছবি সংগ্রহীত: কুড়িগ্রাম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে সভা
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
রবিবার, ১৭ ডিসেম্বর’২০২৩ ইং
রবিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন প্রার্থীরা।
কুড়িগ্রামের চারটি সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের দুই প্রার্থীসহ ছয় জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে জেলার তিনটি আসনে জাকের পার্টির প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
রবিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইদুল আরীফ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে দুপুর থেকে বিকাল পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন প্রার্থীরা।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, কুড়িগ্রাম-১ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর। তিনি ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন।
কুড়িগ্রাম-২ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. জাফর আলী। জেলা প‌রিষদের চেয়ারম্যানের পদ ছেড়ে দলীয় মনোনয়ন পেয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত সরে দাঁড়ালেন। জোটের শরিক হিসেবে কুড়িগ্রাম-১ আসন জাতীয় পার্টির প্রার্থী একেএম মোস্তাফিজুর রহমান ও কুড়িগ্রাম-২ আসন বর্তমান সংসদ সদস্য মো. পনির উদ্দিন আহমেদকে দিয়েছে আওয়ামী লীগ।
এছাড়া কুড়িগ্রাম-২-এ মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জাকের পার্টির মো. মশিউর রহমান, কুড়িগ্রাম-৩-এ জাকের পার্টির মো. সাহেব মিয়া এবং কুড়িগ্রাম-৪-এ একই দলের মো. শাহ আলম। পাশাপাশি কুড়িগ্রাম-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আবু হানিফ মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, ‘কুড়িগ্রাম-১ ও কুড়িগ্রাম-২ আসনে আওয়ামী লীগ প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়ে নির্বাচন কমিশন ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে পত্র পেয়েছি। এছাড়া কুড়িগ্রাম-২, ৩ ও ৪-এ জাকের পার্টির তিন জন ও কুড়িগ্রাম-৪ আসনে এক স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ