1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

বরিশালে মা ইলিশ রক্ষা অভিযান, ৬৩৮ জনের কারাদন্ড

  • প্রকাশিত : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

শামীম আহমেদ :: মা ইলিশ রক্ষা অভিযানে গত ২১ দিনে গোটা বরিশাল বিভাগে ৬৩৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে। গত ৪ অক্টোবর থেকে শুরু হওয়া এ অভিযান চলবে আজ ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত।

এছাড়া অভিযান চলার সময় গত ১৩ দিনে ৫৫ লাখ মিটারের বেশি জাল জব্দ করা হয়, যার বাজার মূল্য ১১ কোটি ৯৬ লাখ টাকার বেশি বলে জানিয়েছে বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তর।

বরিশাল মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, গত ৪ অক্টোবর থেকে শুরু হওয়া এ অভিযানে ২৪ অক্টোবর পর্যন্ত ইলিশ রক্ষায় বিভাগে মোট ৮৭১টি ভ্রাম্যমাণ আদালত বসে। অভিযান পরিচালিত হয় এক হাজার ৫ শত টি। এসব অভিযান থেকে ৮ দশমিক ৭৬১ মেট্রিক টন ইলিশ জব্দ করা হয়।

অধিদপ্তর সূত্রে আরও জানা যায়, বরিশাল বিভাগে ভ্রাম্যমাণ আদালত ও অভিযান পরিচালনাকালে গত ২১ দিনে ৫০৪টি অবতরণ কেন্দ্র, ৩ হাজার ৭১৮টি মাছঘাট, সাত হাজার ১শত টি আড়ত, পাঁচ হাজার ৯২৮টি বাজার পরিদর্শন করা হয়। এছাড়া মামলা হয়েছে ৭৫০টি। এছাড়া ১৯ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি নিলামকৃত আয় হয়েছে প্রায় দুই লাখ টাকা।

মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের উপ-পরিচালক আনিছুর রহমান তালুকদার জানান, ইলিশ আহরণ নিষিদ্ধ মৌসুমে কেউ মাছ আহরণে নদীতে নামলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ব্যবস্থা আরও কঠিন হতে চলেছে। কাউকে এ বিষয়ে ছাড় দেওয়া হচ্ছে না।

সরকারি নির্দেশনা অনুযায়ী ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ। এ নির্দেশনা অমান্য করায় নেওয়া হচ্ছে আইনানুগ ব্যবস্থা। নিষেধাজ্ঞার এ সময়কে ঘিরে বিভাগের ছয় জেলার জেলে পরিবারের জন্য ছয় হাজার ৯৪২ দশমিক ৪৮ মেট্রিক টন ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ফলে প্রতি পরিবার ২০ কেজি করে চাল পেয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ